শিরোনাম :
ধান মাড়াই মেশিনে নবীনগরে শ্রমিকের হাতের কব্জি বিচ্ছিন্ন টানটান উত্তেজনার ফাইনাল, দর্শকদের হৃদয় জিতে নিল দুই দলই দেবীগঞ্জে সাইবার সুরক্ষা আইনে মামলা কলেজ ছাত্র গ্রেফতার। ‎বাবা কোথায়?” ৩ বছরের শিশুর আর্তনাদ, খুনিদের গ্রেপ্তারের দাবিতে সিলেটে হাজারো মানুষের মানববন্ধন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত নোয়াখালীর ফরহাদ, আইসিইউতে ২ বোদায় নাবালিকা মেয়ের পাঁচ মাসের গর্ভের ভ্রুণ হত্যা করার চেষ্টা। সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। নোয়াখালীতে ডিবির অভিযানে ১৪০০ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার ৪ নোয়াখালীতে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ফুটপাত থেকে নতুন স্থায়ী বসত ভিটায় ফেরার স্বপ্ন পূরণ গোলাপির।
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

ফটিকছড়ি প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন মোরশেদ মুন্না

প্রতিনিধির নাম / ৩৩০ বার
আপডেট : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

ফটিকছড়ি প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন মোরশেদ মুন্না

নিজস্ব প্রতিবেদক,ফটিকছড়ি (চট্টগ্রাম) :

চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি
দৈনিক পূর্বকোণ ও একাত্তর টেলিভিশনের ফটিকছড়ি উপজেলার প্রতিনিধি এস এম মোরশেদ মুন্নাকে ফটিকছড়ি প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদের জহুরুল হক হলে আয়োজিত প্রেসক্লাবের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, পূর্বে সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে থাকা মুন্নাকে সভাপতি পদে মনোনীত করা হয়। প্রসঙ্গত, গত ৩০ জুলাই (বুধবার) রাতে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রেসক্লাবের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষাবিদ সৈয়দ মুহাম্মদ মাসুদের মৃত্যু হলে পদটি শূন্য হয়। এরপর নিয়মিত কার্যক্রম অব্যাহত রাখতে নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতির নাম ঘোষণা করে ক্লাব সদস্যরা। প্রেসক্লাবের নবনিযুক্ত ভারপ্রাপ্ত সভাপতি মোরশেদ মুন্না একজন অভিজ্ঞ গণমাধ্যমকর্মী হিসেবে ফটিকছড়িতে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করে আসছেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ