শিরোনাম :
নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে। নবীনগরের চতরংখোলা’য় জমকালো আয়োজনে মিনি বার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত। জাতির জনক — শ্যামল বর্মন শিমুল
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে ক্যাপ্টেন শেখ মাসুদকে একতা বাজার মানবিক যুব ফাউন্ডেশনের সম্মাননা প্রদান

প্রতিনিধির নাম / ৫৫৬ বার
আপডেট : শনিবার, ২ আগস্ট, ২০২৫

কোম্পানীগঞ্জে ক্যাপ্টেন শেখ মাসুদকে একতা বাজার মানবিক যুব ফাউন্ডেশনের সম্মাননা প্রদান

রমজান আলী, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) :

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় একতা বাজার মানবিক যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকার গর্ব, কৃতি সন্তান ক্যাপ্টেন শেখ মাসুদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে ফাউন্ডেশনের কার্যালয়ে এক সংক্ষিপ্ত, কিন্তু হৃদয়গ্রাহী অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। ফাউন্ডেশনের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ক্যাপ্টেন শেখ মাসুদ বলেন, “এই সম্মাননা শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, এটি আমার এলাকা, আমার মানুষের ভালোবাসা ও আশীর্বাদের প্রতিফলন।” তিনি আরও বলেন, “যেখানে থাকি না কেন, কোম্পানীগঞ্জের মাটি ও মানুষের জন্য কাজ করার চেষ্টা সবসময় থাকবে।”

একতা বাজার মানবিক যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জানান, ক্যাপ্টেন শেখ মাসুদ আমাদের এলাকার গর্ব। দেশের জন্য তার অবদান ও মানবিক মূল্যবোধ আমাদের যুব সমাজের জন্য অনুপ্রেরণা।

অনুষ্ঠান শেষে ফাউন্ডেশনের পক্ষ থেকে অতিথিদের মাঝে মিষ্টি বিতরণ ও মিলনমেলার আয়োজন করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ