শিরোনাম :
চেয়ারম্যান পদে ওবায়েদ উল্লাহ অবিদের গ্রাম বাসীর সমর্থন আদায়ঃ আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু। সাংবাদিক নাজিম সর্দারের পিতার ৫ম মৃত্যু বার্ষিকী পঞ্চগড়ের বোদায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ম শ্রেণীর স্কুলছাত্রীর বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই জবাবদিহিমূলক সমাজ গঠনের অন্যতম হাতিয়ার” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের নাফ নদীতে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, ফারির বিল সীমান্তে ২০ বস্তা ইউরিয়া সার জব্দ; আটক ২ ২-৩ মাসের মধ্যে শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে: শিক্ষামন্ত্রী গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ পঞ্চগড়ের বোদা মাড়েয়া বামন হাট এলাকায় তিনজন মাদক সেবী গ্রেপ্তার। বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের পাশে সভাপতি লায়ন সৈয়দ হারুন” বহুমুখী সমবায় সমিতির নির্বাচনে সভাপতি হবিবর সম্পাদক ইউসুব
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

সাময়িকী সূফীকথা’র উদ্যোগে আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ২১০ বার
আপডেট : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

সাময়িকী সূফীকথা’র উদ্যোগে আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ,রাউজান, চট্টগ্রাম

হযরত লুত ইবনে হারান ( আ:) ও খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সনজরি আজমীরি ( রহ:) এর স্মরণে সাময়িকী সূফীকথার উদ্যোগে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও সম্মাননা প্রদান ও ফাতেহা শরীফ ২৬ জুলাই শনিবার ২০২৫ বাদে আসর হতে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন’র চানপাড়ায় মাওলানা মোহাম্মদ আমীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া রুহুল ভান্ডার দরবার শরীফের আওলাদ শাহজাদা মাওলানা এস এম ইমরান হোসাইন মাইজভান্ডারী । বিশেষ অতিথী ছিলেন কদলপুর শাহে আশরাফিয়া দরবার শরীফ’র শাহজাদা মাওলানা আবু তৈয়ব শাহ আশরাফী, দরবারে রহমানিয়া শেখ নজর মোহাম্মদ মঞ্জিলের শাহজাদা শেখ আহম্মদ নূর ছিদ্দিকী আজাদ, ডিএক্সার ও লেখক নুর মোহাম্মদ, শফি ভান্ডার দরবার শরীফ এর শাহজাদা মোহাম্মদ ছালে নূর মাইজভান্ডারী, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন চট্টগ্রাম জেলার সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ মুসা খান।
রাউজান প্রেস ক্লাবের শিক্ষা সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক লেখক ও সাংবাদিক সুপণ বিশ্বাস’র সঞ্চালনায় এতে অতিথি ও অন্যান্যদের মাঝে আরো উপস্হিত ছিলেন সূফীকথা’র নির্বাহী সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদীন, মাওলানা মোহাম্মদ হাসান, লেখক বেলাল হোসেন চৌধূরী, মরমী শিল্পী মোহাম্মদ মুসলিম উদ্দিন, হাফেজ মোহাম্মদ রাহাত, সাংবাদিক মিলন বৈদ্য শুভ, বীমা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম,সমাজসেবক মোহাম্মদ জহির আহমদ,মোহাম্মদ আজগর, আকতার হোসেন, মোহাম্মদ সাব্বির হোসেন,নুরুল আলম ইয়াছিন, তানভীর রহমান, মোহাম্মদ সাইমন প্রমুখ।
আলোচনা শেষে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্যে বেশিকিছু মানুষকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নবী হযরত লুত ইবনে হারান ( আ:) ও আউলিয়া ব্যাক্তিত্ব হযরত খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সনজরি আজমিরী ( রহ:) মানুষের হেদায়েত, মানবসেবা ও মানুষের ইহ- পরকালীন সার্বিক মুক্তির তরে আজীবন নিয়োজিত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ