শিরোনাম :
টানটান উত্তেজনার ফাইনাল, দর্শকদের হৃদয় জিতে নিল দুই দলই দেবীগঞ্জে সাইবার সুরক্ষা আইনে মামলা কলেজ ছাত্র গ্রেফতার। ‎বাবা কোথায়?” ৩ বছরের শিশুর আর্তনাদ, খুনিদের গ্রেপ্তারের দাবিতে সিলেটে হাজারো মানুষের মানববন্ধন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত নোয়াখালীর ফরহাদ, আইসিইউতে ২ বোদায় নাবালিকা মেয়ের পাঁচ মাসের গর্ভের ভ্রুণ হত্যা করার চেষ্টা। সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। নোয়াখালীতে ডিবির অভিযানে ১৪০০ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার ৪ নোয়াখালীতে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ফুটপাত থেকে নতুন স্থায়ী বসত ভিটায় ফেরার স্বপ্ন পূরণ গোলাপির। স্বামী স্ত্রীর দ্বন্দ্বে ঘর বাড়ি ছাড়া বাড়ির মালিক শাশুড়ী
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

ভলান্টিয়ার ফর সেনবাগ”এর বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

প্রতিনিধির নাম / ৩১৪ বার
আপডেট : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

‎“ভলান্টিয়ার ফর সেনবাগ”এর বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

‎প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :

‎নোয়াখালীর সেনবাগে “ভলান্টিয়ার ফর সেনবাগ”এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী-২০২৫ অনুষ্ঠিত হয়।

‎শুক্রবার ( ২৫ জুলাই)  বিকাল ৫টায় “ভলান্টিয়ার ফর সেনবাগ” এর আয়োজনে মইজদীপুর (সেনবাগের ৩০০ফুট খ্যাত দর্শনীয় স্থান) এ বৃক্ষরোপন কর্মসূচী-২০২৫ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

‎বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে “ভলান্টিয়ার ফর সেনবাগ”এর প্রতিষ্ঠাতা মো: ফখরুল ইসলাম টিপু’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন, ৬নং কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন বাহার।

‎উক্ত বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন, সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহিদুল ইসলাম।

‎এসময় অতিথিগণ বক্তব্যে বলেন, এভাবে সামাজিক সংগঠন গুলো সমাজ ও পরিবেশ উন্নয়নে এগিয়ে আসা প্রয়োজন। সেক্ষেত্রে ভলান্টিয়ার ফর সেনবাগ” সেবাই ধর্ম, সৃষ্টিতেই আনন্দ এই শ্লোগানে বৃক্ষরোপন কর্মসূচী বাস্তবায়নে সুন্দর আগামীর পথে এগিয়ে যাবে।

‎আরো উপস্থিত ছিলেন, জাতীয় যুব শক্তি (এনসিপি) এর কেন্দ্রীয় সংগঠক মোহাম্মদ কামরুজ্জামান,  “ভলান্টিয়ার ফর সেনবাগ”এর সভাপতি মনির আহমেদ জুলেট, সাধারণ সম্পাদক মো: ফাহিম, “ভলান্টিয়ার ফর সেনবাগ”এর সদস্যগণ, এলাকার স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

‎“ভলান্টিয়ার ফর সেনবাগ”এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচীতে সর্বমোট বীজ ও চারার পরিমাণ ১০০০০ (দশ হাজার) তন্মধ্যে ৩০০০ কাঠ ও ফলের চারা, ৭০০০ তালবীজ (নূন্যতম) লাগানো হবে। তন্মধ্যে উদ্বোধক ও অতিথিগণ ঝাউগাছের চারা লাগিয়ে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেন। পরে “ভলান্টিয়ার ফর সেনবাগ”এর স্বেচ্ছাসেবকগণ রাস্তার  দু’ধারে ঝাউগাছের চারা লাগান।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ