শিরোনাম :
নবীনগরে এমপি আব্দুল মান্নানের পক্ষে দুঃস্থদের বিনামূল্যে চাল বিতরণ জগৎ সংসার- বিন্দু পলাশ রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

রাউজানে শ্রী শ্রী রক্ষাকালী মন্দির পরিচালনা পরিষদের অভিষেক ও বিশ্বশান্তি চণ্ডীযজ্ঞ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ৫৪৮ বার
আপডেট : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

রাউজানে শ্রী শ্রী রক্ষাকালী মন্দির পরিচালনা পরিষদের অভিষেক ও বিশ্বশান্তি চণ্ডীযজ্ঞ অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):

চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গুজরায় অবস্থিত শ্রী শ্রী রক্ষাকালী মন্দির পরিচালনা পরিষদের নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক ও বিশ্বশান্তি শ্রী চণ্ডীযজ্ঞ উদযাপন উপলক্ষে ১৮ জুলাই শুক্রবার দিনব্যাপী এক বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সূচনা হয় মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মাধ্যমে। এরপর অনুষ্ঠিত হয় শতকণ্ঠে গীতাপাঠ, নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান। একইসাথে মানব জাতির কল্যাণ ও বিশ্বশান্তি কামনায় আয়োজিত হয় শ্রী চণ্ডীযজ্ঞ এবং সর্বশেষে ছিল অন্নপ্রসাদ বিতরণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাল কৃষ্ণ দে ও অর্থ সম্পাদক সনজিত ধর (বাপ্পু), সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন অসীম পারিয়াল।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন পরমেশ ধর।

শতকণ্ঠ গীতাপাঠ পরিচালনা করেন অমিত পারিয়াল, শ্রী শ্রী রক্ষাকালী বৈদিক বিদ্যাপীঠের পক্ষ থেকে।
বিশ্বশান্তি চণ্ডীযজ্ঞ পরিচালনা করেন শংকরমঠ ও মিশনের উপাধ্যক্ষ শ্রীমৎ স্বামী মুক্তানন্দ গিরি মহারাজ ও তাঁর দল।
শপথ বাক্য পাঠ করান ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন চণ্ডীতীর্থ মেধস আশ্রমের সভাপতি অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তী।

নবনির্বাচিত কার্যকরী কমিটির উপদেষ্টা পরিষদ ও ৪৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

উক্ত মহতী আয়োজনে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার নর-নারী ভক্তবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল ও প্রাণবন্ত করে তোলেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ এই আয়োজন রাউজানবাসীর মাঝে আনে এক আত্মিক প্রশান্তি ও ভক্তিময় পরিবেশ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ