শিরোনাম :
নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। চকরিয়া বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন, ৫০ পরিবার পেল ত্রাণ চেয়ারম্যান পদে ওবায়েদ উল্লাহ অবিদের গ্রাম বাসীর সমর্থন আদায়ঃ আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু। সাংবাদিক নাজিম সর্দারের পিতার ৫ম মৃত্যু বার্ষিকী পঞ্চগড়ের বোদায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ম শ্রেণীর স্কুলছাত্রীর বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই জবাবদিহিমূলক সমাজ গঠনের অন্যতম হাতিয়ার” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের নাফ নদীতে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, ফারির বিল সীমান্তে ২০ বস্তা ইউরিয়া সার জব্দ; আটক ২
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

বিএনপিতে কোন চাঁদাবাজ-সন্ত্রাসের জায়গা নেই – এড. এম এ মান্নান

প্রতিনিধির নাম / ২৩৩ বার
আপডেট : শনিবার, ১২ জুলাই, ২০২৫

বিএনপিতে কোন চাঁদাবাজ-সন্ত্রাসের জায়গা নেই – এড. এম এ মান্নান

মোঃখলিলুর রহমান খলিলঃব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাবেক আহবায়ক এড. এম এ মান্নানের নেতৃত্বে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

১২ জুলাই ২০২৫, রবিবার বিকালে ইব্রাহিমপুর বাঁশ বাজারস্থ ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভাটি অনুষ্ঠিত হয়েছে। 

ইব্রাহিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহীদুল ইসলাম সবুজের সভাপতিত্বে ইব্রাহিমপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আল-আমিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মষবাড়িয়া হেলা বিএনপির সাবেক আহবায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি এড. এম এ মান্নান।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ,  উপজেলা বিএনপির সহ-সভাপতি ইবনুল হাসান সবুজ, নবীনগর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন,  উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু,  উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল,  উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক আহমেদ, উপজেলা বিএনপির কোজাম্মেল হক বকুল, পৌর বিএনপির সভাপতি উবায়দুল হক লিটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসিবুল ইসলাম শাহিন, আবুল বাশার, শুক্কুর খান, শামীম আল হাসান, মো. ওবায়দুল্লাহ, উপজেলা তাঁতি দলের সভাপতি মো. ইফতেখার খাঁন মামুন, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক জাবেদুল ইসলাম জাবেদ, ইব্রাহিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রিপন মুন্সি সহ অন্যান্যরা।

এড. এম এ মান্নান বলেন, প্রথমেই শ্রদ্ধা জানাই জুলাই গণঅভ্যুত্থানে শহীদ বীর সন্তানদের। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যাতে উপজেলা বিএনপির সুনাম ও সমৃদ্ধি ধরে রাখতে। বিএনপিতে কোন চাঁদাবাজ-সন্ত্রাসের জায়গা নেই। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাবো। নবীনগরকে একটি দুর্নীতি মুক্ত-সন্ত্রাস মুক্ত হিসেবে গড়ে তুলতে চাই। আমি নবীনগরের মানুষের জন্য কাজ করে যেতে চাই সেই প্রতিশ্রুতি দিয়ে গেলাম।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ