শিরোনাম :
স্বামী স্ত্রীর দ্বন্দ্বে ঘর বাড়ি ছাড়া বাড়ির মালিক শাশুড়ী ভালোবেসে বিয়ে করে নাহিদা স্বামীর ভিটা থেকে লাশ হয়ে ফিরলেন বাবার বাড়ী নৈশপ্রহরী ও পিয়ন যখন কলেজের হর্তাকর্তা ! দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্তপ্রায়! আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নবীনগরে প্রবাসীদের উদ্যোগে’ ঈদ উপলক্ষে গরীব অসহায় এবং দুস্হ পরিবারের মাঝে মাংস বিতরণ। রতনপুর ইউনিয়ন পরিষদের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই -মোঃ ওবায়েদ উল্লাহ অবিদ নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে বীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

প্রত্যয় লিডারশীপ কর্মশালা-২৫ সম্পন্ন

প্রতিনিধির নাম / ২০৩ বার
আপডেট : শনিবার, ১২ জুলাই, ২০২৫

প্রত্যয় লিডারশীপ কর্মশালা-২৫ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, হাটহাজারী (প্রতিনিধি):

হাটহাজারীর স্বেচ্ছাসেবী শিক্ষামূলক সংগঠন প্রত্যয় বাংলাদেশ এর উদ্যোগে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘প্রত্যয় লিডারশীপ কর্মশালা–২৫’।
সংগঠনের নিজস্ব কার্যালয়ে আজ দিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণ করেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের মোট ৪০ জন সদস্য।

কর্মশালাটি পরিচালিত হয় সংগঠনের সাধারণ সম্পাদক শাহেদ বিন আলী আজাদ এর সঞ্চালনায়। প্রশিক্ষণ প্রদান করেন সংগঠনের পরিচালনা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল কাদের, সভাপতি সাজিদুল ইমরান, সহ-সভাপতি আশরাফ হোসেন ফাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক মীর আদনান আজিজ, অর্থ সম্পাদক আমান উল্লাহ, শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মীর আশকার, প্রচার সম্পাদক তারেকুল ইসলাম দৌলত, সহ-প্রচার সম্পাদক আক্তারুজ্জামান, পরিকল্পনা সম্পাদক প্রতাপ চন্দ্র নাথ এবং ধর্মীয় সম্পাদক নেজাম উদ্দিন।

আয়োজকরা জানান, ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশে সংগঠনের তরুণ সদস্যদের দক্ষতা উন্নয়ন ও নেতৃত্বগুণ বৃদ্ধি করতেই এই কর্মশালার আয়োজন। কর্মশালার বিভিন্ন অধিবেশনে নেতৃত্বের মৌলিক গুণাবলি, দলীয় কাজের কৌশল, দায়িত্বশীলতা ও সাংগঠনিক নীতিমালা নিয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, নিয়মিত এমন আয়োজনের মাধ্যমে সংগঠনটি তরুণদের মাঝে ইতিবাচক দৃষ্টিভঙ্গি, নৈতিকতা ও সমাজসেবার মানসিকতা গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ