শিরোনাম :
রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

মা চন্ডী মন্দিরে চুরি গেল পূজার উপকরণ ও স্বর্ণালঙ্কার

প্রতিনিধির নাম / ১৯০ বার
আপডেট : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

মা চন্ডী মন্দিরে চুরি গেল পূজার উপকরণ ও স্বর্ণালঙ্কার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম জেলার দক্ষিণ রাউজানের পাঁচখাইন এলাকার ১৪ নং বাগোয়ান ইউনিয়নের অন্তর্গত পূর্ব নাথ পাড়ায় শ্রীশ্রী চন্ডী মায়ের মন্দিরে ঘটে গেল এক হৃদয়বিদারক চুরির ঘটনা।

গতকাল রাতে কে বা কারা মন্দিরের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে পূজার সমস্ত উপকরণ ও মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। মন্দিরটির প্রতিষ্ঠাতা ও পূজারী শ্রী হেমন্ত নাথ ও তার স্ত্রী শ্রীমতি গীতা নাথ জানান, প্রতিদিনের ন্যায় মন্দিরে পূজা-অর্চনা শেষে তালা লাগিয়ে তাঁরা ঘরে ফিরে যান। কিন্তু পরদিন সকালে ফুল তুলতে এসে মন্দির খুলতে গেলে দেখতে পান, দরজার তালা ভাঙা এবং মন্দিরের ভিতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে।

চোরেরা মন্দির থেকে চুরি করে নিয়ে গেছে পঞ্চঘন্টা, লোকনাথ বাবার মুক্তির পূজার উপকরণ, কাশ, পিতল, তামার তৈরি বড় একটি তেলের প্রদীপ এবং লোকনাথ বাবার গলায় থাকা ছয় আনা ওজনের একটি স্বর্ণের চেইন।

শ্রীমতি গীতা নাথ বলেন, “মানুষের সেবা করেই আমি দিন কাটাই। কেউ দান করলে তা দিয়ে মন্দিরের কাজ চলে। কিন্তু বারবার এইভাবে চুরি হলে আমরা অসহায় বোধ করি। এর আগেও একবার মন্দিরে চুরি হয়েছিল। এখন আবার একই ঘটনা ঘটল। প্রশাসন ও সমাজের সকল সনাতন ধর্মাবলম্বীদের কাছে আমি অনুরোধ করছি, যেন মন্দিরগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং এমন ঘটনা আর না ঘটে।”

তিনি আরও বলেন, “আমি চাই না আর কেউ এই কষ্টের মধ্য দিয়ে যাক। সবাই যেন সবার প্রতি নজর রাখে এবং প্রশাসন যেন আমাদের পাশে দাঁড়ায়।

এ বিষয়ে এলাকাবাসীর মধ্যে চরম ভয় ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা অবিলম্বে এই চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ