শিরোনাম :
নবীনগরে এমপি আব্দুল মান্নানের পক্ষে দুঃস্থদের বিনামূল্যে চাল বিতরণ জগৎ সংসার- বিন্দু পলাশ রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

নরসিংদীতে এনএসআই এর গোপন অনুসন্ধানে ৫২ লাখ টাকা উদ্ধার , আটক ২

প্রতিনিধির নাম / ২০১ বার
আপডেট : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

নরসিংদীতে এনএসআই এর গোপন অনুসন্ধানে ৫২ লাখ টাকা উদ্ধার , আটক ২

নরসিংদীর শিবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিসের সরকারি প্রকল্পের কাবিখা ও টিআর এর সরকারি প্রকল্পের ১৯১টি বিলের মধ্যে ৮১ টি বিলের প্রায় ৫২ লাখ ৭৮ হাজার টাকা জালিয়াতির মাধ্যমে আত্মাসের অভিযোগ উঠেছে পিআইও অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে। 

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে এনএসআইয়ের এক কর্মকতা এ তথ্য নিশ্চিত করেন। 

এ ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে অফিসের দুই কর্মচারী কার্য সহকারী (প্রজেক্ট) তুহিন ও পিয়ন আশিককে আটক করেন। 

এনএসআই ও শিবপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা গত মাসের ১৬ জুন টিআর ও কাবিখা প্রকল্পে ১৯১টি বিল হিসাবরক্ষণ অফিসে ৮১টি বিল জমা দিলে বাজেট না থাকায় বিলগুলো ওই মাসের ২৬ তারিখে বাউন্স হয়। পরে বিষয়টি এনএসআই, নরসিংদী অবগত হলে তারা গোপনে তদন্ত করেন। তদন্তের মাধ্যমে বিভিন্ন অনুসন্ধানে বের হয়ে আসে অফিসের ওই দুই কর্মচারী মিলে জালিয়াতি করে সরকারি টাকা গুলো উত্তোলন করেন। তা ব্যাংকের সিসিটিভি ফুটেজে প্রমাণ পাওয়া যায়। পরে তাদের স্বীকারোক্তি সহ বিভিন্ন তথ্য স্থানীয় উপজেলা প্রশাসন এবং নরসিংদী জেলা প্রশাসকের কাছে উপস্থাপন করা হয়। পরে শিবপুর মডেল থানা পুলিশ তাদের দুইজনকে আটক করে থানায় নিয়ে আসলে আটককৃতরা কাবিখা ও টিআর প্রকল্পের টাকা আত্মসাতের কথা স্বীকার করে এবং আত্মসাতকৃত ৫২ লাখ ৭৮ হাজার টাকার মধ্যে ৫২লাখ টাকা জমা দেন বলে ওই এনএসআই কর্মকতা নিশ্চিত করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ