শিরোনাম :
নবীনগরে এমপি আব্দুল মান্নানের পক্ষে দুঃস্থদের বিনামূল্যে চাল বিতরণ জগৎ সংসার- বিন্দু পলাশ রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

তাওয়াক্কুল ও সখিনা হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে ১০০০ রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা

প্রতিনিধির নাম / ২০৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

তাওয়াক্কুল ও সখিনা হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে ১০০০ রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা

তাওয়াক্কুল ফাউন্ডেশন ও সখিনা হোসেন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে রায়পুরা উপজেলায় আয়োজন করা হয়েছে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম। শনিবার সকাল ১০টা থেকে রাজপ্রাসাদ মামুদপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে শুরু হওয়া এই ক্যাম্পে গ্রামের হাজারো মানুষ চিকিৎসা নিতে ভিড় করেন।

এতে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল টিম সাধারণ রোগীদের প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করে। সকাল থেকেই আশপাশের গ্রাম থেকে মানুষজন আসতে থাকেন এবং চিকিৎসা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

উক্ত অনুষ্ঠানে তাওয়াক্কুল ফাউন্ডেশনের উপদেষ্টা আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ডাঃ সৈয়দ আমিরুল হক (শামীম)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোহাম্মদ আবুল হোসেন, প্রাক্তন ডেপুটি সিভিল সার্জন, হবিগঞ্জ।

অনুষ্ঠানটি পৃষ্ঠপোষকতা করেন মিলি ভূইয়া, মহফুজ ভূইয়া ও শ্যামল ভূইয়া।

এই মানবিক উদ্যোগের সফল বাস্তবায়নে তাওয়াক্কুল ফাউন্ডেশন ও সখিনা হোসেন ফাউন্ডেশনের সদস্যবৃন্দ আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে এবং শতাধিক রোগী বিভিন্ন স্বাস্থ্যপরামর্শ ও সেবা গ্রহণ করেন।

আয়োজকরা জানান, দরিদ্র জনগণের স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতেই এই উদ্যোগ। ভবিষ্যতেও এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ