শিরোনাম :
কাইতলা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাফেজ মাওলানা ওমর ফরহাদ হোসেন ফরিদী নিরাপদ সড়ক চাই পাকুন্দিয়া কমিটির উদ্যোগে উজ্জীবন উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা অনুষ্ঠিত লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বেতন সমতাকরণ ও বিদ্যালয় মেরামতের অর্থ নিয়ে প্রশ্ন, সেনবাগে শিক্ষক সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ মাদকবিরোধী অভিযানে নোয়াখালীতে দুজনের জেল-জরিমানা পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার অনুষ্ঠিত গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে দাবী করে প্রতিবাদ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

রাউজানে উনসত্তর পাড়া জগন্নাথ দেবের ১৪২তম শুভ রথযাত্রা উদযাপিত

প্রতিনিধির নাম / ৫৬০ বার
আপডেট : রবিবার, ২৯ জুন, ২০২৫

রাউজানে উনসত্তর পাড়া জগন্নাথ দেবের ১৪২তম শুভ রথযাত্রা উদযাপিত

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):

চট্টগ্রামের রাউজানের ঐতিহ্যবাহী উনসত্তর পাড়ায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের ১৪২তম শুভ রথযাত্রা উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত একদিনব্যাপী অনুষ্ঠানমালায় ছিল মঙ্গল প্রজ্জ্বলন, শ্রীমদ্ভগবতগীতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রীকৃষ্ণ লীলা কীর্তন, ধর্মীয় আলোচনা সভা, শ্রী শ্রী জগন্নাথ দেবের পূজা, ভোগরতি, সন্ধ্যারতি এবং মহাপ্রসাদ বিতরণ।

শ্রীমদ্ভগবতগীতা পাঠ পরিবেশন করেন বিশিষ্ট পুরোহিত বিশ্বনাথ পুরোহিত ও তার দল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রান্ত দাশ এবং সজল বল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দিরের স্থায়ী কমিটির উপদেষ্টা সাগর তালুকদার, অসিত বরন চন্দ, সরোজ দাস, স্বরূপানন্দ দাশ, সিতাংশু বসাক, টিপলু বসাক, বিশ্বনাথ পুরোহিত, অসীম ধর, অজিত মহাজনসহ অন্যান্য সদস্যবৃন্দ।

বক্তারা জানান, শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা এ বছর গৌরবময় ১৪২তম বছরে পদার্পণ করেছে। রথযাত্রাকে কেন্দ্র করে এলাকার ধর্মপ্রাণ মানুষের মধ্যে এক অন্যরকম উৎসবের আমেজ সৃষ্টি হয়। পাশাপাশি, শ্রী শ্রী জগন্নাথ বিগ্রহ মন্দিরের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সব সনাতনী দানশীল ব্যক্তিদের সার্বিক সহযোগিতা ও আর্থিক অনুদানের আহ্বান জানান মন্দির কমিটির সদস্যরা।

উক্ত মহতী অনুষ্ঠানে রাউজান ছাড়াও আশপাশের এলাকা থেকে হাজার হাজার ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। ধর্মীয় এ উৎসব এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ