শিরোনাম :
নবীনগরে এমপি আব্দুল মান্নানের পক্ষে দুঃস্থদের বিনামূল্যে চাল বিতরণ জগৎ সংসার- বিন্দু পলাশ রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

নেকমরদে সরকারি জায়গা দখল নিয়ে দুই দোকানের দ্বন্দ্ব

প্রতিনিধির নাম / ১৮৬ বার
আপডেট : শুক্রবার, ২০ জুন, ২০২৫

নেকমরদে সরকারি জায়গা দখল নিয়ে দুই দোকানের দ্বন্দ্ব

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- কুরবানির ঈদের ছুটিতে চা দোকানির ক্ষণস্থায়ী দোকান ভেঙ্গে সেই হাটের জায়গা নিজের দখলে নিলো আরেক দোকানদার। এমন গায়ের জোর  করে দোকান দখলের ঘটনা ঘটে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের বড় সাপ্তাহিক হাট নেকমরদে। এমন অভিযোগ এক চায়ের দোকানদারের। আর এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন সাকির খন্দকার নামের এক অসহায় চায়ের দোকানদার।

অভিযোগ সূত্র এবং চা বিক্রেতা সাকির  জানান, গত ৩ বছর যাবত আমি ও আমার স্ত্রী  সহকারী কমিশনার ভূমি এর অনুমতি সাপেক্ষে কাপড়ের চান্দুনী টাঙিয়ে চায়ের দোকান পরিচালনা করে সংসার চালাই। এ কুরবানির ঈদে আমার দোকান বন্ধ থাকায় করনাইট এলাকার রফিকুল জোরপূর্বক আমার দোকানটি ভেঙ্গে নিজের দখলে নেন।

তিনি আরও বলেন দখলের বিষয়টি রফিকুলের কাছে জানতে চাইলে আমাকে মারপিট করার পরিস্থিতি সৃষ্টি করে বিভিন্ন প্রকারের হুমকি প্রদান করেন। 

কান্নাজনিত কন্ঠে সাকির জানান, বর্তমানে আমার জায়গা এবং দোকান না থাকায় অসুস্থ মায়ের চিকিৎসার খরচ জোগাতে পারছিনা। তাই কষ্টে দিনযাপন করছি। কি করবো ভেবে পাচ্ছিনা।

এ বিষয়ে রফিকুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন,যে জায়গাটি আমি দখল করেছি সেটা আমার ক্রয় করা জায়গা। সেই জায়গা আমি তাকে ভাড়ায় দিয়েছিলাম। এখন আমার প্রয়োজন তাই তাকে সরিয়ে দিয়েছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান বলেন, হাটের জায়গায় অবৈধ স্থাপনা অপসারণের জন্য অবৈধ দখলদারদের  নোটিশ দিয়ে সরানোর সময় দেওয়া হবে। আর সময়ের মধ্যে কাজ না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। 

সোহরাব হোসেন 
রাণীশংকৈল ঠাকুরগাঁও 
০১৭১০৬০৬১৬১

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ