শিরোনাম :
রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

রুপসা উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিলেন সানজিদা রিকতা

প্রতিনিধির নাম / ৪৬৯ বার
আপডেট : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

রুপসা উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিলেন সানজিদা রিকতা

নাজিম সরদার খুলনা
রূপসা উপজেলার নতুন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সানজিদা রিকতা। গত সোমবার ১৬ জুন তিনি উপজেলার দায়িত্বভার গ্রহণ করেন।
তার পরিচিতি নাম্বার- ১৮৪১২। বরিশাল বিভাগের মাদারীপুর জেলার সানজিদা রিকতা সম্প্রতি প্রবাসী কল্যাণ ডেস্ক, রিট সেল ও লাইব্রেরি শাখায় সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন।
সানজিদা রিকতা ২০১৭ সালের ২ মে সরকারি চাকরিতে যোগ দেন। কর্মজীবনের শুরুতে তিনি বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে বরিশালের সরকারি বিএম কলেজে সমাজবিজ্ঞান বিষয়ের প্রভাষক ছিলেন। এরপর ২০১৯ সালে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিসিএস (প্রশাসন) ক্যাডারে প্রথম পদায়ন হয় সহকারী কমিশনার হিসেবে।
২০২১ সালের ৫ জুলাই বরিশালের বানারীপাড়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দেন তিনি। ২০২৩ সালের ৩১ আগস্ট বদলি হয়ে একই পদে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় যোগ দেন। পরে ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি থেকে প্রশিক্ষণরত সিনিয়র সহকারী কমিশনার হিসেবে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কাজ করেন।
২০২৪ সালের ৩১ জুলাই থেকে তিনি চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব নেন।
এরপর খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কিছুদিন দায়িত্ব পালন করেন। পরে সর্বশেষ খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবাসী কল্যাণ ডেস্ক, রিট সেল ও লাইব্রেরি শাখায় সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন তিনি। সততা, দায়িত্ববোধ ও পেশাগত নিষ্ঠা দিয়ে অল্প সময়ে প্রশাসনে আস্থা অর্জন করেছেন সানজিদা রিকতা।
সানজিদা রিকতা বলেন রূপসা উপজেলার দায়িত্ব গ্রহণ করেছি, আমি বাসির পাশে থেকে রুপসাকে মডেল রুপসা হিসেবে গড়তে চাই, আপনারা সাধারণ জনগণ ও সাংবাদিকবৃন্দ আমাকে সহযোগিতা করবেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ