শিরোনাম :
নবীনগরে এমপি আব্দুল মান্নানের পক্ষে দুঃস্থদের বিনামূল্যে চাল বিতরণ জগৎ সংসার- বিন্দু পলাশ রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

বিজিবি’র অভিযানে ১লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার।

প্রতিনিধির নাম / ২০৬ বার
আপডেট : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

বিজিবি’র অভিযানে ১লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার।

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজার সীমান্ত উপজেলার টেকনাফ অব্যাহত মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ১৭ জুন ভোররাত ১টা ১৫ মিনিটের দিকে নোয়াপাড়া বিএসপি সংলগ্ন আদমের জোড়ায় অভিযান পরিচালিত হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝেও টহল দল কৌশলগত স্থানে অবস্থান নেয়। গভীর রাতে সন্দেহভাজন দুইজনকে বেড়িবাঁধ অতিক্রমের চেষ্টা করতে দেখে ধাওয়া করা হয়। তারা পালিয়ে গেলে কেওড়া বাগানে অভিযান চালিয়ে বিশেষভাবে মোড়কজাত দুটি বস্তা থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, পাচারকারীরা নদী সাঁতরে মিয়ানমারে পালিয়ে গেছে। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি জানান, সীমান্তে বিজিবি’র টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, “সীমান্তে যেকোনো অবৈধ কার্যক্রম দমনে বিজিবি সর্বদা সতর্ক এবং জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।”

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ