শিরোনাম :
নবীনগরে এমপি আব্দুল মান্নানের পক্ষে দুঃস্থদের বিনামূল্যে চাল বিতরণ জগৎ সংসার- বিন্দু পলাশ রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

স্মৃতি রানী শীলের মৃত্যুতে মহা গীতা যপ্রয়াতাজ্ঞ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ২৩৮ বার
আপডেট : সোমবার, ১৬ জুন, ২০২৫

স্মৃতি রানী শীলের মৃত্যুতে মহা গীতা যপ্রয়াতাজ্ঞ অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ,রাউজান (চট্টগ্রাম) :

স্বর্গীয় ডাঃ বরদা চরণ শীলের ২য় পুত্র শ্যামল শীলের সহধর্মিণী স্বর্গীয়া স্মৃতি শীল এর মহাপ্রয়াণে তাঁহার পারলৌকিক আত্মার মঙ্গল কামানার্থে আদ্যশ্রাদ্ধানুষ্ঠান,বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও দীক্ষাদান অনুষ্ঠিত।সমগ্র গীতাযজ্ঞের পৌরোহিত্য ও দীক্ষা দেন সীতাকুণ্ড শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ, রাজাপুকুর লেইন শ্রীশ্রী পঞ্চমাতা বিগ্রহ মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ প্রেমময়ানন্দ ব্রহ্মচারী (রনি মা) মহারাজ, রাঙ্গুনিয়া ভুবনেশ্বরী মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ উমানন্দ ব্রহ্মচারী মহারাজ,হাটহাজারী ওমকার জ্যোতি মঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তাপসানন্দ গিরি মহারাজ
‎ফটিকছড়ি কেন্দ্রীয় লোকনাথ মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ উজ্জ্বলানন্দ ব্রহ্মচারী মহারাজ,রাউজান বিনাজুরি শ্রীশ্রী লোকনাথ মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ বীরপুরুষ ব্রহ্মচারী মহারাজ,রাউজান জলপান দিঘী লোকনাথ মন্দিরের শ্রীমতি মিনু মামনি,রাউজান নব বারদী কৈলাশ ধামের শ্রীমৎ সমরানন্দ মহারাজসহ বিভিন্ন মঠ মন্দিরের সাধুসন্তরা উপস্থিত ছিলেন।এছাড়াও আনেয়ারা  উপজেলার শীল কল্যাণ সম্প্রদায়ের সাধারণ সম্পাদক অধীর রঞ্জন শীল,মন্দাকিনী মহাতীর্থ পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক পাঁচকড়ি শীল, ছোটন দাশ, সাধক রঘুনন্দন চৌধুরী ধ্যানপীঠ পরিচালনা পরিষদের অর্থ-সম্পাদক মাধব দে,বাগীশিক বাকলিয়া থানা সংসদের সুমন শীল, শীলপাড়া শ্রীকৃষ্ণ যুব সংঘের সকল সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।শ্যামল শীল তাঁর সহধর্মিণী স্বর্গীয়া স্মৃতি শীল এর জন্য সকলের নিকট তাঁর আত্মার শান্তি কামনা করেন।মৃত্যুকালে স্বর্গীয়া স্মৃতি শীল স্বামী,এক কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ