শিরোনাম :
নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে। নবীনগরের চতরংখোলা’য় জমকালো আয়োজনে মিনি বার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত। জাতির জনক — শ্যামল বর্মন শিমুল
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে ‘একতা বাজার মানবিক ফাউন্ডেশন’ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ২৯২ বার
আপডেট : বুধবার, ১১ জুন, ২০২৫

কোম্পানীগঞ্জে ‘একতা বাজার মানবিক ফাউন্ডেশন’ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি: কোম্পানীগঞ্জ উপজেলায় সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তার লক্ষ্যে গঠিত ‘একতা বাজার মানবিক ফাউন্ডেশন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ জুন) বিকাল সাড়ে ৫ টায় একতা বাজার এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজসেবকগণ উপস্থিত ছিলেন।

ঢাকার ব্যবসায়ী গোলাম কিবরিয়া সজীবের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বসুরহাট বাজারের ব্যবসায়ী হাসান আল মাহমুদ সুমন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, একতা বাজারের ব্যবসায়ী গিয়াস উদ্দিন খান, একতা বাজারের ব্যবসায়ী আবদুল্লাহ আল মামুন, ইসলামী ব্যাংকের কর্মকর্তা কামরুল হাসান, সিরাজপুর পি এল একাডেমির শিক্ষক মিলন মাস্টার, মুফতি আবদুর রহমান মারেফী, ইঞ্জিনিয়ার মুজাহিদুল ইসলাম, বসুরহাট বাজারের ব্যবসায়ী আনোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “একতা বাজার মানবিক ফাউন্ডেশন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করবে। এটি শুধু একটি সংগঠন নয়, বরং এটি একটি মানবিক আন্দোলনের সূচনা।”

অনুষ্ঠানে ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়, যার মধ্যে রয়েছে অসহায়দের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, চিকিৎসা সহায়তা ও দুর্যোগকালীন সময় ত্রাণ কার্যক্রম পরিচালনা।

ফাউন্ডেশনের উদ্যোক্তা রাকিব তার বক্তব্যে বলেন, “আমরা বিশ্বাস করি, মানবিকতার মাধ্যমে সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। সকলের সহযোগিতায় আমরা এই সংগঠনকে মানুষের কল্যাণে নিবেদিত রাখতে চাই।”

অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে ফাউন্ডেশনের সফলতা ও ভবিষ্যৎ পথচলার জন্য প্রার্থনা করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ