শিরোনাম :
টানটান উত্তেজনার ফাইনাল, দর্শকদের হৃদয় জিতে নিল দুই দলই দেবীগঞ্জে সাইবার সুরক্ষা আইনে মামলা কলেজ ছাত্র গ্রেফতার। ‎বাবা কোথায়?” ৩ বছরের শিশুর আর্তনাদ, খুনিদের গ্রেপ্তারের দাবিতে সিলেটে হাজারো মানুষের মানববন্ধন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত নোয়াখালীর ফরহাদ, আইসিইউতে ২ বোদায় নাবালিকা মেয়ের পাঁচ মাসের গর্ভের ভ্রুণ হত্যা করার চেষ্টা। সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। নোয়াখালীতে ডিবির অভিযানে ১৪০০ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার ৪ নোয়াখালীতে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ফুটপাত থেকে নতুন স্থায়ী বসত ভিটায় ফেরার স্বপ্ন পূরণ গোলাপির। স্বামী স্ত্রীর দ্বন্দ্বে ঘর বাড়ি ছাড়া বাড়ির মালিক শাশুড়ী
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন- জামায়াতের এমপি প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন

প্রতিনিধির নাম / ২৫৪ বার
আপডেট : বুধবার, ১১ জুন, ২০২৫

নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন-
জামায়াতের এমপি প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি ঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহীর ইউনিয়নের নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন- (কোম্পানীগঞ্জ-কবিরহাট উপজেলা) ও ২টি পৌরসভা নিয়ে গঠিত নোয়াখালী-৫আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন।

এসময় তিনি বলেন, বর্তমান অন্তবর্তী সরকারের কাছে আমাদের জোর দাবী অতিদ্রুত সময়ের মধ্যে ছোট ফেনী নদীর ওপর তলিয়ে যাওয়া মুছাপুর স্লুইসগেইট ও ক্রসড্যাম নির্মাণ করা।

বুধবার (১১ জুন) বেলা ১১টার দিকে পায়ে হেঁটে চরএলাহী ঘাট এলাকার নদী পাড়ের ভাঙন পরিদর্শন করেন এবং ভাঙন কবলিত এলাকার মানুষের খোঁজ-খবর নেন।

মতবিনিময়কালে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বসুরহাট পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসাইন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মিজানুর রহমান, চরএলাহী ইউনিয়ন জামায়াতের আমীর আইয়ুব আলী প্রমুখ।

উল্লেখ্য, অব্যাহত নদীর ভাঙনের ফলে চরএলাহী ইউনিয়নে বিভিন্ন এলাকার মানুষের ঘরবাড়ি নদীর গর্ভে বিলীন হচ্ছে। বিলীন হচ্ছে, স্কুল, মসজিদ, গাছপালা, ঘর-বাড়ি ও ফসলি জমি। হত-দরিদ্র মানুষ গুলো তাদের মাথাগোঁজার একমাত্র সম্বল ঘর-বাড়ী হারিয়ে নিঃস্ব হচ্ছে প্রতিনিয়ত।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ