শিরোনাম :
রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে কিশোর গ্যাং এর হামলায় নারীসহ ৫জন আহত, থানায় অভিযোগ

প্রতিনিধির নাম / ২৫৬ বার
আপডেট : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

কোম্পানীগঞ্জে কিশোর গ্যাং এর হামলায় নারীসহ ৫জন আহত, থানায় অভিযোগ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি ঃ নোয়াখালীল কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হামলায় এক নারীসহ ৫ জন আহত।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাং এর লিডার নয়নের সাথে প্রতিপক্ষ আবদুল্লাহ সাথে
তর্ক বির্তক সৃষ্টি হয়। পরে স্থানীয় লোকজন মিলে উভয় পক্ষকে মিলিয়ে দেয়। পরে উক্ত ঘটনার জের ধরে নয়নের নেতৃত্বে ২৫-৩০ জন কিশোর লাঠি-সোটা ও লোহার রড দিয়ে প্রতিপক্ষকে এলোপাথাড়ী পিটাইয়া আহত করে। এতে ফিরোজা খাতুন (৩৫), আব্দুল্লাহ (১৮), আলা উদ্দিন (৪৫), মাসুক (৩০), নজরুল (৩০) আহত হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় ভুক্তভোগী ফিরোজা বেগমের স্বামী মোঃ জসিম বাদী হয়ে নয়নকে প্রদান আসামী করে তারেক (১৮), শিবলু (১৭) শুভ (১৬), ইমরান(২০), রাকিব (১৯)সহ অজ্ঞাত ২০-২৫জনের বিরুদ্ধে সোমবার রাতেই কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোহাম্মদ ফৌজুল আজিম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ