শিরোনাম :
নবীনগরে এমপি আব্দুল মান্নানের পক্ষে দুঃস্থদের বিনামূল্যে চাল বিতরণ জগৎ সংসার- বিন্দু পলাশ রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

সৈয়দ হারুন ফাউন্ডেশন এর লটারির মাধ্যমে নতুন লাখপতি ও স্বপ্নের বাজার বিজয়ীদের নির্ধারণ

প্রতিনিধির নাম / ৪৩০ বার
আপডেট : সোমবার, ৯ জুন, ২০২৫

সৈয়দ হারুন ফাউন্ডেশন এর লটারির মাধ্যমে নতুন লাখপতি ও স্বপ্নের বাজার বিজয়ীদের নির্ধারণ

‎মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

‎নোয়াখালীর সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন এর লটারির মাধ্যমে নতুন লাখপতি ও স্বপ্নের বাজার বিজয়ী ব্যক্তি নির্ধারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‎রোববার ( ৮ জুন ) সন্ধ্যায় নোয়াখালীর সেনবাগে শিক্ষা ও সামাজিক উন্নয়নের মাধ্যমে সমাজকে স্বনির্ভর করে তোলার লক্ষে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক লটারির মাধ্যমে নতুন লাখপতি ও স্বপ্নের বাজার বিজয়ী ব্যক্তি নির্ধারণ এবং বার্ষিক সাধারণ সভা সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমী’তে অনুষ্ঠিত হয়েছে।

‎উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সৈয়দ হারুন ফাউন্ডেশন, সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমী’র প্রতিষ্ঠাতা, এসএফ গ্রুপের চেয়ারম্যান ও টপ স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এমজেএফ।

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিশিষ্ট শিক্ষানুরাগী চট্টগ্রাম সিটি কলেজের অধ্যাপক মো: হুমায়ূন কবির, বিশিষ্ট শিক্ষানুরাগী মাস্টার আবুল খায়ের, বিশিষ্ট সমাজ সেবক হোসেন শহীদ সরোয়ারদী, বিশিষ্ট সমাজ সেবক মো: হারুনুর রশীদ,  বিশিষ্ট সমাজ সেবক ও দলিল লিখক মির্জা সোলাইমান, বিশিষ্ট সমাজ সেবক কুতুবউদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক ইউছুপ মজুমদার, বিশিষ্ট সমাজ সেবক ও দলিল লিখক মো: মিজানুর রহমান ভূঁইয়া, বিশিষ্ট সমাজ সেবক ও ৫নং অর্জুনতলা ইউনিয়নের সাবেক মেম্বার মো: শাহাদাত হোসেন শাদন, মাওলানা আবদুল মাজেদ, সাংবাদিক নাঈম প্রমুখ।

‎এসময় আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী  কানকিরহাট কলেজের অধ্যাপক মো: আবদুল জব্বার, এসএফ গ্রুপের ভাইস-চেয়ারম্যান সৈয়দা সাজেদা রশীদ শেলী, সৈয়দ হারুন ফাউন্ডেশন এর সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


‎অনুষ্ঠানে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক লটারির মাধ্যমে নতুন লাখপতি ও স্বপ্নের বাজার বিজয়ী ব্যক্তি নির্ধারণ পর্বে নতুন লাখপতি নির্বাচিত হয়েছেন, মো: ইব্রাহিম ও মোস্তফার বউ। স্বপ্নের বাজার নির্ধারণ পর্বে ৫ জন বিজয়ী হয়েছেন।


‎লটারির মাধ্যমে ২ জন নতুন “লাখপতি” এবং ৫  জন “স্বপ্নের বাজার”(১ জনকে সাংবাদিক নাঈম এর পক্ষ থেকে স্বপ্নের বাজার) বিজয়ী নির্ধারণ, ৩০ বছরের ঊর্ধ্বে ও ৫ বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালনকারী সদস্যদের সম্মানজনক বিদায় ও বিদায়ী সদস্যদের সম্মাননা ও সার্টিফিকেট প্রদান, সকল সদস্যদের জন্য আকর্ষণীয় উপহার প্রদান, সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নতুন আহবায়ক মো: ইমরান হোসেন ও সদস্য সচিব মাহমুদুর রহমান রাকিব কে নির্বাচিত করা হয়েছে।

‎অনুষ্ঠানের শেষান্তে সকলকে শুভেচ্ছা পুরষ্কার প্রদান ও  প্রীতিভোজের মাধ্যমে প্রিয়জনের আন্তরিক মিলনমেলায় পরিণত হয়েছে একাডেমী প্রাঙ্গণ।





Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ