শিরোনাম :
নবীনগরে এমপি আব্দুল মান্নানের পক্ষে দুঃস্থদের বিনামূল্যে চাল বিতরণ জগৎ সংসার- বিন্দু পলাশ রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

নবীনগর উপজেলা ও পৌরসভার যৌথ উদ্যেগে জামায়াতের ঈদ পুনর্মিলনী উদযাপিত।

প্রতিনিধির নাম / ২০৩ বার
আপডেট : সোমবার, ৯ জুন, ২০২৫

নবীনগর উপজেলা ও পৌরসভার যৌথ উদ্যেগে জামায়াতের ঈদ পুনর্মিলনী উদযাপিত।

আনিস মুন্সী
বিশেষ প্রতিনিধি

ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা ও পৌরশাখার যৌথ উদ্যেগে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপিত হয়েছে।গতকাল (৮ জুন)রবিবার বিকাল ৩:৩০ ঘটিকায় নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব আবু হানিফ,সভাপতি ন্যাশনাল ডক্টরস ফোরাম ব্রাক্ষনবাড়িয়া জেলা শাখা।
বিশেষ অতিথি এডভোকেট আব্দুল বাতেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।সংসদ সদস্য প্রার্থী ব্রাক্ষণবাড়িয়া ৫।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজমুল হাসান আরিফ,মজলিশে শূরা সদস্য ব্রাক্ষণবাড়িয়া জেলা শাখা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আব্দুল বাতেন।

আরোও উপস্হিত ছিলেন নবীনগর উপজেলা শাখার সম্মানিত আমির জনাব মোখলেসুর রহমান, উপজেলা নায়েবে আমির জনাব মাওলানা নুরুল আমিন, পৌরসভা আমির জনাব মাওলানা আব্দুল হালিম এবং পৌর সেক্রেটারি জনাব আবুল বাশার সহ ইউনিয়ন সভাপতি ও সেক্রেটারিবৃন্দ সহ উপজেলার কর্মীবৃন্দ।
বক্তারা বলেন,একটি ইনসাফ ভিত্তিক নবীনগর উপজেলা গড়তে জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে নবীনগর উপজেলা জামায়াত বদ্ধ পরিকর।জনগনের রায় যেন এবার ইসলামি দলের প্রতি হয় অনেক দল নির্বাচিত করে দেখেছেন এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীকে একবার সুযোগ করে দিয়ে আপনারা দেখেন এই আহ্বান রাখেন বক্তাগন।
প্রধান অতিথি বলেন,জামায়াতের কর্মীদের জেল-জুলুম,নির্যাতন, আটকাতে পারেনা, তারা ইমানি শক্তিতে তারা খুব শক্তিশালী।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ