শিরোনাম :
নবীনগরে এমপি আব্দুল মান্নানের পক্ষে দুঃস্থদের বিনামূল্যে চাল বিতরণ জগৎ সংসার- বিন্দু পলাশ রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

মাধবদী কলেজে অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন: ইয়াহইয়া, ছাত্তার ভূঁইয়া ও আহসান নির্বাচিত

প্রতিনিধির নাম / ১৭৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

মাধবদী কলেজে অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন: ইয়াহইয়া, ছাত্তার ভূঁইয়া ও আহসান নির্বাচিত

নরসিংদীর মাধবদী কলেজে উৎসবমুখর পরিবেশে অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার ৪ জুন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ ও গণনার পর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

এবারের নির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে তিনজন অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। তারা হলেন:

মোঃ ইয়াহইয়া প্রতীক: ছাতা — ১৭৮ ভোট পেয়ে প্রথম

মোঃ আব্দুস ছাত্তার ভূঁইয়া প্রতীক: আনারস — ১৫২ ভোট পেয়ে দ্বিতীয়

মোঃ আহসান উল্লাহ প্রতীক: বাইসাইকেল — ১৪৬ ভোট পেয়ে তৃতীয়

অন্যান্য প্রার্থীরা ছিলেন:

ওমর ফারুক প্রতীক: মোরগ — ১০২ ভোট

লোকমান হোসেন সরকার প্রতীক: দেয়াল ঘড়ি — ১০৮ ভোট

কলেজ সূত্রে জানা যায়, আসন্ন ঈদ এবং বৈরী আবহাওয়ার কারণে এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম ছিল। ১,৩৭৫ জন ভোটারের মধ্যে মাত্র ২৯১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা মোট ভোটারের প্রায় ২১.১৬ শতাংশ।

নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় কলেজ কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন। নবনির্বাচিত অভিভাবক প্রতিনিধিদের কলেজের পরিবেশ উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন সাধারণ অভিভাবকরা।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ