শিরোনাম :
নবীনগরে এমপি আব্দুল মান্নানের পক্ষে দুঃস্থদের বিনামূল্যে চাল বিতরণ জগৎ সংসার- বিন্দু পলাশ রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

নববারদী কৈলাস ধামে লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৫তম তিরোধান দিবস উদযাপিত

প্রতিনিধির নাম / ২৭৮ বার
আপডেট : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

নববারদী কৈলাস ধামে লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৫তম তিরোধান দিবস উদযাপিত

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম)

রাউজান উপজেলার উত্তর গুজরাস্থ নববারদী কৈলাস ধামে যথাযোগ্য ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে উদযাপিত হলো শিবকল্প মহাযোগী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৫তম তিরোধান দিবস। জয় বাবা লোকনাথ কৃপা সংঘের উদ্যোগে আয়োজিত এ মহতী অনুষ্ঠানে হাজার হাজার ভক্তের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।

দিনব্যাপী অনুষ্ঠানে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, গীতাযজ্ঞ, গীতাঅমৃতবাণী পাঠ, ভোগরতী কীর্তন এবং অন্নপ্রসাদ বিতরণ। ভোরে মঙ্গলারতীর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন আশ্রমের অধ্যক্ষ মহারাজ যোগাচার্য শ্রীমৎ ওঁকারনাথ ব্রহ্মচারী ও উপাধ্যক্ষ শ্রীমৎ দয়ানাথ ব্রহ্মচারী,শ্রীমৎ রাজেন্দ্রনাথ ব্রহ্মচারী।

দুপুরবেলা শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ ও ভোগরতী কীর্তন পরিবেশন করেন বিশিষ্ট গীতাপাঠক শ্রী রাখাশ সরকার এবং হাটহাজারী ওঁকারেশ্বর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ তাপসানন্দ গিরি মহারাজ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডা. শ্রী দিপক কান্তি বিশ্বাস, অরুন কান্তি বিশ্বাস, প্রধান শিক্ষক কাঞ্চন কুমার বিশ্বাস, উত্তম বিশ্বাস, সমীর কর, বিষু বিশ্বাস, বিজয় বিশ্বাস, বিপ্লব বিশ্বাস, সঞ্জয় বিশ্বাস, ঝুমুর বিশ্বাস, নিউটন দত্ত, নির্মল বিশ্বাস, কৌশিক বিশ্বাস প্রমুখ।

সন্ধ্যায় অনুষ্ঠিত সমবেত প্রার্থনার মাধ্যমে এই ধর্মীয় উৎসবের পরিসমাপ্তি ঘটে। দূর-দূরান্ত থেকে আগত হাজারো ভক্তবৃন্দের অংশগ্রহণে আশ্রম প্রাঙ্গণ পরিণত হয় এক আনন্দঘন ও পূণ্যময় পরিবেশে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ