শিরোনাম :
নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে। নবীনগরের চতরংখোলা’য় জমকালো আয়োজনে মিনি বার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত। জাতির জনক — শ্যামল বর্মন শিমুল
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

কক্সবাজার টেকনাফে যৌথ অভিযানে গ্রেনেড গোলা মদ জব্দ!

প্রতিনিধির নাম / ২৪৯ বার
আপডেট : শনিবার, ৩১ মে, ২০২৫

কক্সবাজার টেকনাফে যৌথ অভিযানে গ্রেনেড গোলা মদ জব্দ!

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজার টেকনাফ রাহাদিয়া কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে হ্যান্ড গ্রেনেড, তাজা গোলা ও দেশীয় মদ জব্দ।

শনিবার ৩১ মে দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে  শনিবার সকাল ৫ টায় কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন টেকনাফ এবং টেকনাফ থানা পুলিশ এর সমন্বয়ে টেকনাফ দমদমিয়ার নেচার পার্ক এলাকায় একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালীন নেচার পার্কের ভিতরে একটি পুকুরে ঘণ্টা ব্যাপী তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় ডুবন্ত অবস্থায় একটি বস্তা শনাক্ত করা হয়। পরবর্তীতে, উক্ত বস্তাটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে বস্তা হতে ১০ টি হ্যান্ড গ্রেনেড, ১০টি হ্যান্ড গ্রেনেড এর ডেটোনেটর, পুকুর পাড়ে বিক্ষিপ্ত অবস্থায় পরে থাকা ২৭ রাউন্ড রাইফেলের গোলা ও ২ রাউন্ড পিস্তলের গোলা এবং ২ লিটার দেশীয় বাংলা মদ জব্দ করা হয়। অভিযান চলাকালীন যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে বিষ্ফোরক পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরো জানান, জব্দকৃত হ্যান্ড গ্রেনেড, ডেটোনেটর, তাজা গোলা ও মাদকদ্রব্যের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ