শিরোনাম :
নবীনগরে এমপি আব্দুল মান্নানের পক্ষে দুঃস্থদের বিনামূল্যে চাল বিতরণ জগৎ সংসার- বিন্দু পলাশ রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

রাণীশংকৈলে কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্ম জয়ন্তী পালন

প্রতিনিধির নাম / ৩৮৮ বার
আপডেট : সোমবার, ২৬ মে, ২০২৫

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ” মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান ” প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সাম্যের কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর ১২৬ তম জন্ম জয়ন্তী পালিত হয়েছে।

রবিবার(২৫মে) সন্ধ্যায় ডিগ্রি কলেজ হলরুমে ষড়জ শিল্পীগোষ্ঠীর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় রেজাউল ইসলাম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান। কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যকর্ম বিষয়ক প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ ড. মাসুদুল হক। এছাড়াও আরও বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তারেক রেজা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ, জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান, বিএনপির অধ্যাপক শাহজাহান আলী প্রমুখ।

আলোচনা শেষে স্থানীয় ও অতিথি শিল্পীদের পরিবেশনায় নজরুল সংগীত ও কবিতা আবৃত্তি করা হয়। অনুষ্ঠানে অতিথিদেরকে উত্তরীয় পড়িয়ে বরণ করা হয়। শেষে শিল্পী ও অতিথিদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ