শিরোনাম :
রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

মানবাধিকার অ্যাওয়ার্ড ২০২৫ পেলেন কবি ও সংবাদকর্মী আফসার আশরাফী

প্রতিনিধির নাম / ৫৫১ বার
আপডেট : রবিবার, ২৫ মে, ২০২৫

মানবাধিকার অ্যাওয়ার্ড ২০২৫ পেলেন কবি ও সংবাদকর্মী আফসার আশরাফী

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি ( জাপমাস) এর উদ্যােগে আজ ২৪ মে ২০২৫, রোজ শনিবার বিকেল ৫ টায় ঢাকার তোপখানা বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের সেমিনার হলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটির উদ্যোগে নজরুলের সৈনিক জীবন : বিদ্রোহী কবিতার প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভা ও কবিতাপাঠ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. জসিম উদ্দিন আহমেদ।
সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কবি সাংবাদিক প্রাবন্ধিক গবেষক আতিক আজিজ এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শিশুসাহিত্যিক আসলাম সানী।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক, কবি আরিফ মঈনুদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গীতিকার এম আর মনজু, অধ্যাপক মানিক চৌধুরী, বিশিষ্ট সাহিত্যিক হালিমা বেগম, বিশিষ্ট আইনজীবী মো: ইয়ারুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিবৃন্দ কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া উপজেলা পাইক লক্ষীয়া গ্রামের ৫ নং ওয়ার্ডের কৃতি সন্তান কবি ও মানবাধিকার কর্মী আফসার আশরাফী’র হাতে তুলে দেন মানবাধিকার অ্যাওয়ার্ড – ২০২৫। এছাড়াও দেশের কজনকে কাজের স্বীকৃতি স্বরূপ মানবাধিকার সম্মাননা ও মানবাধিকার অ্যাওয়ার্ড ২০২৫ তুলে দেন বেশ কজন গুণী ব্যক্তিদের হাতে।
ছড়াকার টিমুনী খান রীনোর সঞ্চালনায় আলোচনা ও কবিতা পাঠ করেন জাপমাস এর সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এমএম কামাল, ছড়াকার ফুটবল কোচ চান মিয়া চান্দু, কবি সাংবাদিক পরিবেশবিদ ইয়াকুব কামাল, মানবাধিকারকর্মী ডা: রফিকুল ইসলাম, মানবাধিকারকর্মী মো: নজরুল ইসলাম, মানবাধিকারকর্মী ও বিশিষ্ট সমাজসেবক শ্রী নারায়ণ রায় বাবু, মানবাধিকারকর্মী ও সাংবাদিক মামুন মিয়া, সাংবাদিক মোফাজ্জল হোসেন, মানবাধিকারকর্মী বাবুল মিয়া, সাংবাদিক মানবাধিকারকর্মী হাসিবুর রহমান হীরা, জাপমাস এর সহকারী পরিচালক চঞ্চল, মানবাধিকারকর্মী ও সাংবাদিক পপি, কবি নিঝুম, সাংবাদিক মানবাধিকারকর্মী রায়হান জমাদ্দার, সাংবাদিক মানবাধিকারকর্মী গোলাম সাকলাইন প্রমুখ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ