শিরোনাম :
নবীনগরে এমপি আব্দুল মান্নানের পক্ষে দুঃস্থদের বিনামূল্যে চাল বিতরণ জগৎ সংসার- বিন্দু পলাশ রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

রূপসায় স্ত্রীর সাথে পরকীয়ার জেরে প্রতিবেশীকে হত্যা,

প্রতিনিধির নাম / ২৩৭ বার
আপডেট : শুক্রবার, ২৩ মে, ২০২৫

রূপসায় স্ত্রীর সাথে পরকীয়ার জেরে প্রতিবেশীকে হত্যা,

মোঃ নাজিম সরদার খুলনা
খুলনার রূপসায় স্ত্রীর পরকীয়ার জেরে আবদার শেখ (৪৫) নামে এক প্রতিবেশীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী মনি শেখ।
গত বৃহস্পতিবার (২২ মে) রাত ১০টা ৩০ মিনিটের সময় রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ভবানীপুর গ্রামে মো.মনি শেখ এর বসত বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রূপসা উপজেলার ভবানীপুর গ্রামের মনি শেখ এর স্ত্রী তানজিলা বেগম (৩৫) এর সহিত আবদার শেখের সাথে দীর্ঘ দিন ধরে পরকীয়া সম্পর্ক ছিল। বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টার সময় পরকীয়ার জের হিসাবে মনির শেখ তার বাড়িতে আবদার শেখকে ঘরের বিছানায় স্ত্রীর সাথে দেখে, ধারালো দা দিয়া এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
পরে তার লাশ টেনে হিচরে বাথরুমের পাশে খালি জায়গায় গর্তে বস্তাবন্দি করে ফেলে দেয়। সে সময় তার স্ত্রী তানজিলাকেও কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তানজিলাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, স্বামী মনি শেখ কিডনি এবং ফ্যাটি লিভার রোগে ভুগছিলেন। তার অসুস্থতার সুযোগে তার স্ত্রী তানজিলা একই গ্রামের আবদার শেখের সাথে পরকীয়া সম্পর্ক গড়ে তোলে। ঘটনার দিন মনি শেখ তার বিছানায় তার স্ত্রীর সাথে ভিকটিমকে দেখে দু’জনকে এলোপাতাড়ি কোপায় ঘটনাস্থলে আবদার শেখ নিহত হয়।

রূপসা থানা অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান জানান, মৃত আবদার শেখ এর সুরহতাল রিপোর্ট প্রস্তুতসহ আনুসাঙ্গিক কার্যক্রম সম্পন্ন করে লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো দা উদ্ধার করা হয়েছে। আসামী মনি শেখকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ