শিরোনাম :
স্বামী স্ত্রীর দ্বন্দ্বে ঘর বাড়ি ছাড়া বাড়ির মালিক শাশুড়ী ভালোবেসে বিয়ে করে নাহিদা স্বামীর ভিটা থেকে লাশ হয়ে ফিরলেন বাবার বাড়ী নৈশপ্রহরী ও পিয়ন যখন কলেজের হর্তাকর্তা ! দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্তপ্রায়! আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নবীনগরে প্রবাসীদের উদ্যোগে’ ঈদ উপলক্ষে গরীব অসহায় এবং দুস্হ পরিবারের মাঝে মাংস বিতরণ। রতনপুর ইউনিয়ন পরিষদের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই -মোঃ ওবায়েদ উল্লাহ অবিদ নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে বীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

কেন্দ্রীয় বিএনপির নেতা সায়েদুল হক সাঈদ জেলা বিএনপির উপদেষ্টা নির্বাচিত হওয়ায় বিশাল আনন্দ মিছিল শেষে পথসভা

প্রতিনিধির নাম / ৪৭২ বার
আপডেট : শুক্রবার, ২৩ মে, ২০২৫
Oplus_131072

কেন্দ্রীয় বিএনপির নেতা সায়েদুল হক সাঈদ জেলা বিএনপির উপদেষ্টা নির্বাচিত হওয়ায় বিশাল আনন্দ মিছিল শেষে পথসভা

মোঃখলিলুর রহমান খলিলঃবিএনপির কেন্দ্রীয় নেতা সায়েদুল হক সাঈদ এর নেতৃত্বে নবীনগর উপজেলা বাসী স্বরণকালের ইতিহাসের একটি সুশৃংখল বিশাল মিছিলের সাক্ষী হল।

২৩/৫/২৫ রোজ শুক্রবার বিকাল চারটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা পূর্ণাঙ্গ কমিটিতে নবীনগর মহিলা ডিগ্রী কলেজের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় সূর্য সেন হলের সাবেক জিএস ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর নির্বাচনী আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী মোঃ সায়েদুল হক সাঈদ উপদেষ্টা নির্বাচিত হওয়ায় নবীনগর উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে নবীনগর মহিলা ডিগ্রী কলেজ থেকে ঢাক ঢোল বাজিয়ে ও লাঠি খেলার মধ্য দিয়ে আনন্দ মিছিল বের করে।
আনন্দ মিছিলে অংশনিতে দূপুর বারোটা থেকেই নবীনগরের বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে মহিলা কলেজ ক্যাম্পাসে এসে গণজমায়েত হতে থাকে।
আনন্দ মিছিলটি নবীনগর ডিগ্রি মহিলা কলেজ থেকে শুরু হয়ে আলিয়াবাদ গোল চত্বরে গিয়ে শেষ হয়।
আনন্দ মিছিল শেষে জল্লা গোলচত্বরে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির নেতা সাইদুল হক সাঈদ বলেন, বাংলাদেশে আগামী দিনের রাষ্ট্রনায়ক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের লক্ষ্যে বিএনপিকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে। তিনি আরো বলেন, নির্বাচিত সরকার এই মুহূর্তে দরকার, সংস্কারের নামে নির্বাচন পিছানোর কোন সুযোগ নেই। দ্রুত গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ায় নির্বাচিত সরকারের নিকট দায়িত্ব হস্তান্তর করাই শ্রেয়।
পৌর বিএনপির সহ-সভাপতি মোবারক হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, আব্দুর সাত্তার, আবুল বাশার চেয়ারম্যান, গোলাম হোসেন মাস্টার, রুমেল খান স্বপন, হাজী মোহাম্মদ মানিক, লিটন মেম্বার, ফারুক আহমেদ ও সোহেল খান প্রমুখ।
প্রত্যেক ইউনিয়ন থেকে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃত্বে খন্ড খন্ড মিছিল নিয়ে সাঈদ ভাই সাঈদ ভাই, এমপি হিসেবে দেখতে চাই এই শ্লোগানে নবীনগর মহিলা ডিগ্রী কলেজ মুখরিত হয়ে ওঠে। এসময় কলেজ প্রাঙ্গনে লাঠি খেলা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ