শিরোনাম :
রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

প্রয়াত ঝরণা রাণী চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ৫৯৬ বার
আপডেট : বুধবার, ২১ মে, ২০২৫

প্রয়াত ঝরণা রাণী চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):

রাউজানের উত্তর আধারমানিক শান্তি সমিতির আয়োজনে অনুষ্ঠিত হলো সমিতির প্রধান উপদেষ্টা ও শ্রীশ্রী রাধামদনমোহন জীউ’র মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী সুধীর রঞ্জন চৌধুরীর সহধর্মিণী প্রয়াত ভক্তিমতি ঝরণা রাণী চৌধুরীর স্মরণসভা।

উক্ত স্মরণসভাটি অনুষ্ঠিত হয় তাঁদের প্রতিষ্ঠিত মন্দির প্রাঙ্গণে। সমিতির সভাপতি রনজিত বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রয়াতার ভক্তিজীবন ও অনুপ্রেরণাদায়ী কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আলোচনায় অংশ নেন নন্দিত ধর্মতত্ত্ববিদ অধ্যাপক শ্রী স্বদেশ চক্রবর্তী, আশালতা কলেজের অধ্যক্ষ জনার্দন কুমার বণিক, প্রবর্তক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনোজ কুমার দেব, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সাবেক সভাপতি মাস্টার অজিত কুমার শীল এবং অধ্যাপক ডা. প্রণয় মজুমদার।

সভাটি সঞ্চালনা করেন অধ্যাপক রাজীব বিশ্বাস। এছাড়া স্মৃতিচারণায় অংশ নেন শান্তি সমিতির ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টা বসন্ত কুমার দে, সহ-সভাপতি অচ্যুত কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক উত্তম কুমার চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শিবু খাস্তগীর।

আলোচকবৃন্দ প্রয়াত ঝরণা রাণী চৌধুরীর আদর্শ ও সেবামূলক জীবনের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তাঁরা বলেন, সমাজে তাঁর মতো মহিয়সী নারীর অবদান চিরস্মরণীয়। বক্তারা তাঁর জীবনের সৃজনশীল কর্মকাণ্ড, সমাজসেবা ও উন্নয়নমূলক কাজের দৃষ্টান্ত তুলে ধরেন এবং আলোকিত সমাজ গঠনে তাঁর আদর্শ অনুসরণের আহ্বান জানান।

পরিশেষে, প্রয়াত ঝরণা রাণী চৌধুরীর আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ