শিরোনাম :
কাইতলায় আল্লামা সাঈদী (রহ.)-এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল নদীর বুকে, বন্ধুদের সাথে—গাজীপুর এক্সপ্রেসের নৌকা ভ্রমণে ০৫০৭ ব্যাচের মিলনমেলা নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে।
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

পর্তুগালের জার্সিতে বাবার ক্যারিয়ার অস্তমিত ছেলের ক্যারিয়ার শুরু

প্রতিনিধির নাম / ৯০৮ বার
আপডেট : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
Oplus_131072

পর্তুগালের জার্সিতে বাবার ক্যারিয়ার অস্তমিত ছেলের ক্যারিয়ার শুরু

ফুটবল ইতিহাসের মুকুটহীন সম্রাট পর্তুগিজ ফুটবলের পোস্টারবয় বলা হয় ক্রিশ্চিয়ানো রোনালদোকে। দেশের জার্সি গায়ে জড়িয়ে শত শত রেকর্ড গড়েছেন তিনি। ক্যারিয়ারের শেষ দিকে দাঁড়িয়ে থাকলেও এক হাজার গোলের মাইলফলকের দিকে ছুটছেন তিনি। দেশের হয়ে রোনালদোর সার্ভিস শেষ না হতেই জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছেন ছেলে রোনালদো জুনিয়ার।
মঙ্গলবার (১৪ মে) জাপানের বিপুক্ষে অনূর্ধ্ব-১৫ দলের হয়ে অভিষেক হয় ১৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের। তার অভিষেক ম্যাচে জাপানের বিপক্ষে ৪-১ ব্যবধানে জয় পেয়েছে পর্তুগাল। দলটির হয়ে হ্যাটট্রিক করেন রাফায়েল কাবরাল।

৫৪তম মিনিটে বদলি হয়ে নামেন রোনালদো জুনিয়র। যদিও গোল করতে পারেননি। তবে ম্যাচজুড়ে ছিলেন দুর্দান্ত। ছেলের এই অভিষেকে উচ্ছ্বসিত আল নাসর তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলেকে অভিনন্দন জানান তিনি।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের জন্য গর্ব প্রকাশ করে তিনি লেখেন, পর্তুগালের জার্সিতে অভিষেকের জন্য অভিনন্দন। তোমার জন্য আমি অনেক গর্বিত।

রোনালদো জুনিয়র বর্তমানে সৌদি ক্লাব আল নাসরের একাডেমিতে ফরোয়ার্ড হিসেবে খেলছেন। বাবার মতো তিনিও আক্রমণভাগে খেলতেই পছন্দ করেন।
ফুটবল বিশ্ব ছেলে জুনিয়র রোনালদোর কল্যানে বাবার শৈল্পিক ফুটবল দেখবে আরো যুগের পর যুগ তা চিন্তা করা যেতেই পারে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ