শিরোনাম :
নবীনগরে এমপি আব্দুল মান্নানের পক্ষে দুঃস্থদের বিনামূল্যে চাল বিতরণ জগৎ সংসার- বিন্দু পলাশ রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন

পঞ্চগড়ের বোদা সদর হাসপাতালের বেহাল অবস্থা।

প্রতিনিধির নাম / ৩১৭ বার
আপডেট : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

পঞ্চগড়ের বোদা সদর হাসপাতালের বেহাল অবস্থা।

মোঃ শাহজাহান কবির প্রধান
পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ের বোদা উপজেলায় অবস্থিত বোদা সদর হাসপাতাল।প্রতিদিন দশটি ইউনিয়ন থেকে প্রচুর রোগীর সমাগম এখানে। সরকারি নিয়ম অনুযায়ী ডাক্তার থাকার কথা৩০ জন। বর্তমানে ডাক্তার আছে পাঁচজন। প্রতিদিন গড়ে এখানে রোগী আসে ৫০০ থেকে ৬০০ জন। ডাক্তার না থাকার কারণে রোগীরা ঠিকমতো চিকিৎসা সেবা পাচ্ছে না, বোদা কলেজ পাড়ার বাসিন্দা সফিজুল ইসলাম গণমাধ্যম কর্মীদের জানান বর্তমানে বোদা সদর হাসপাতালে চিকিৎসা সেবা নাই বলে চলে আমি ডাক্তার দেখাতে না পেরে বাসায় চলে আসলাম। আর এম ও ডাক্তার মোঃ জাহিদ হাসান জানান সকাল থেকে আমি নিয়মিত রোগী দেখছি এখন বাজে দুপুর একটা অতিরিক্ত রোগীর চাপে সকালের নাস্তা খাওয়া ভুলে গেছি। প্রতিদিন রোগীর চাপ বেড়েই চলেছে এভাবে চলতে থাকলে আমরা নিজেরাও অসুস্থ হয়ে যাবো।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ লুৎফুল কোবির জানান পাঁচজন ডাক্তার দিয়ে হাসপাতাল চালাতে হিমশিম খেতে হচ্ছে এবং রোগীদের ঠিকমতো চিকিৎসা প্রদান করা যাচ্ছে না। উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে। হাসপাতালে গিয়ে দেখা যায় ডাক্তারের চেম্বারে দীর্ঘ রোগীর লাইন, একজন রোগীর সাথে কথা বলে জানা গেল এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছি এখনো ডাক্তার দেখাতে পারি নাই এটা আসলে দুঃখজনক ব্যাপার। একজন ভ্যান চালক জানান আমি আমার ছোট ছেলেকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছি হাসপাতালে শিশু ডাক্তার না থাকার কারণে এখন আমাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে যেতে হচ্ছে , আমি গরিব মানুষ ভ্যান চালিয়ে কোন রকম করে খেয়ে না খেয়ে সংসার চালাতে হয় এখন আমাকে ২০০ টাকা অতিরিক্ত ভাড়া দিয়ে ঠাকুরগা যেতে হচ্ছে। বর্তমান সরকারের যারা প্রধান আছেন জনস্বার্থে অতি দ্রুত বোদা সদর হাসপাতালে কোটা অনুযায়ী ডাক্তারের দেওয়া হোক।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ