শিরোনাম :
নবীনগরে এমপি আব্দুল মান্নানের পক্ষে দুঃস্থদের বিনামূল্যে চাল বিতরণ জগৎ সংসার- বিন্দু পলাশ রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে শিক্ষক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ৭০১ বার
আপডেট : শুক্রবার, ১৬ মে, ২০২৫

কোম্পানীগঞ্জে শিক্ষক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রমজান আলী, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) সকাল ১০টায় বসুরহাটের নির্ঝর কনভেনশন হলে এই সভার আয়োজন করা হয়।

উপজেলার বিভিন্ন স্কুলের ৩ শতাধিক শিক্ষক-কর্মচারী, ৫০জন আমন্ত্রিত অতিথি, উপজেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত থেকে এই সভাকে প্রাণবন্ত করে তোলেন।

সভায় মো: হারুনুর রশিদ ও শহিদ উল্যাহ খোকনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও বর্ষীয়ান শিক্ষক মঞ্জুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী।

বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম শিকদার, উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন, বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন,বসুরহাট পৌর জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসাইন, হাজারীহাট স্কুল অ্যান্ড বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ শাদী, ফরিদ উদ্দিন রাশেদ প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। তাই তাদের আর্থসামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও শিক্ষার্থীবান্ধব করতে হলে শিক্ষকদের সার্বিক সহযোগিতা এবং মর্যাদা প্রদান অপরিহার্য।

সভায় বক্তারা আরও বলেন, শিক্ষক সমাজের ঐক্য ও সচেতনতা গড়ে তোলা সময়ের দাবি। একে অপরের পাশে দাঁড়িয়ে, রাজনৈতিক বিভাজন ভুলে, পেশাগত স্বার্থে একযোগে কাজ করতে হবে।

সাধারণ সভার শেষ পর্বে পুরনো কমিটির কার্যাবলী মূল্যায়ন এবং আগামী দিনের দিকনির্দেশনা প্রদান করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ