শিরোনাম :
রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

মুরাদনগরে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস চুরির দায়ে দুই লাখ টাকা জরিমানা

প্রতিনিধির নাম / ২৪৭ বার
আপডেট : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

মুরাদনগরে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস চুরির দায়ে দুই লাখ টাকা জরিমানা

মনির হোসাইন, মুরাদনগর উপজেলা কুমিল্লা সংবাদদাতা

কুমিল্লার মুরাদনগরে গ্যাসের সিলিন্ডার (বোতল) থেকে অবৈধভাবে অভিনব পদ্ধতিতে বিভিন্ন কোম্পানির গ্যাসের বোতল হতে গ্যাস চুরি করে খালি সিলিন্ডার বোতল পূর্ণ করে বাজারজাত করার অপরাধে দুই লাখ জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বিষয়টি রাতে নিশ্চিত করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আবদুর রহমান।

বুধবার (৩০ এপ্রিল) বিকালে উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বি-চাপিতলা গ্রামে অভিযান পরিচালনা করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহমান। এসময় অভিনব পদ্ধতিতে গ্যাস চুরির অপরাধে মেহেদী হাসান নামের এক ব্যক্তিকে ভোক্তা অধিকার আইন-২০০৯ অনুযায়ী দুই লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনায় সার্বিক আইনানুগ সহযোগীতা করেন বাঙ্গরা বাজার থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান।
ভ্রাম্যমান আদালত ও স্থানীয় সূত্রে তথ্য অনুযায়ী এই বিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহমান আরো বলেন,উপজেলার মেহেদী হাসান নামের এইব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধ রিফুলিং করার অভিযোগে ২ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
এই মেহেদী হাসান বিভিন্ন কোম্পানির গ্যাসের বোতল হতে গ্যাস চুরি করে খালি গ্যাসের সিলিন্ডারে পূর্ণ করে বাজারজাত করে আসছেন। সেজন্য তাকে ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মনির হোসাইন,মুরাদনগর উপজেলা (কুমিল্লা) সংবাদদাতা
মোবাইল :-০১৭০৩৮৭৫৬২৪
তারিখ:-০১-০৫-২৫ ইং

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ