শিরোনাম :
রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

নকল কীটনাশক বিক্রির দায়ে জরিমানা

প্রতিনিধির নাম / ৩০৮ বার
আপডেট : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

নকল কীটনাশক বিক্রির দায়ে জরিমানা

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নকল কীটনাশক বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) দুপুরে উপজেলার গোগর বাজারের মেসার্স মুনসুর ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা ও কীটনাশক জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাফিউল মাজলুবিন রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম।

উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা যায়, কৃষকের অভিযোগের প্রেক্ষিতে ওই দোকানে সত্যতা যাছাই করতে যান কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম। পরে মুনসুর ট্রেডার্সে তল্লাশি করা হলে এনট্রাকল এর নকল ২.৫ কেজি এবং নিষিদ্ধ কার্বোফুরান গ্রুপের ব্রিফার ৫ জি এর ৫৭ কেজি কীটনাশক জব্দ করা হয়। এবং অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান বলেন, ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৪১ ধারা মোতাবেক মেসার্স মুনসুর ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং নিষিদ্ধ কীটনাশক জব্দ করা হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ