শিরোনাম :
রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

নবীনগর রাধিকা সড়কে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিলে সংযুক্ত হলো দুই যুবক

প্রতিনিধির নাম / ২৪৭ বার
আপডেট : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
Oplus_131072

নবীনগর রাধিকা সড়কে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিলে সংযুক্ত হলো দুই যুবক

মোঃখলিলুর রহমান খলিলঃ নবীনগর রাধিকা সড়কে সিএনজি ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে উজ্জল ও পারভেজ নামে দুই যুবক নিহত হয়েছে। মঙ্গলবার উপজেলার শিবপুর ইউনিয়ন ধনাশী নামক স্থানে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, উপজেলার বিদ্যাকটু ইউনিয়ন সেমন্তঘর গ্রামের মোঃ আহাদ মিয়ার ছেলে পারভেজ (২২) ও শিবপুর গ্রামের মোস্তফা মিয়ার ছেলে উজ্জল (২১)।

স্থানীয় সূত্র জানায় মঙ্গলবার দুপুরে রাধিকা সড়কের ধনাশি নামক স্থানে দ্রুতগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক খেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক উজ্জ্বলসহ অটোরিকশার আরো ৪-৫ যাত্রী গুরুতর আহত হন।

পরে লোকজন গুরুতর আহত উজ্জ্বলকে উদ্ধার করে আশঙ্কজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবং গুরতর আহত অবস্থায় পারভেজকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সাকমো শহীদুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের অভিযোগ , নবীনগরের সঙ্গে জেলা সদরে যাতায়াতের জন্য প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ে দুই বছর আগে নির্মিত এই রাধিকা সড়কটি চালু হওয়ার পর থেকে প্রায় প্রতি মাসেই একাধিক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেই চলছে। এতে মৃতের সংখ্যা দিনদিন বাড়লেও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এর প্রতিকারে তেমন কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।

নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, দুর্ঘটনায় ২জন মারা যাওয়ার খবর পেয়েছি,প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নবীনগরের ইউএনও রাজীব চৌধুরী বলেন, ‘সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আমরা শিগগিরই ওই সড়কে চলাচলরত যানবাহনের চালক ও যাত্রীদের নিয়ে জনসচেতনতামূলক একাধিক উঠান বৈঠক করার পরিকল্পনা হাতে নিয়েছি।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ