শিরোনাম :
রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জ উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট এর আহ্বায়ক শ্যামল দাস, সদস্য সচিব অসীম মজুমদার

প্রতিনিধির নাম / ৩৩১ বার
আপডেট : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

কোম্পানীগঞ্জ উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট এর
আহ্বায়ক শ্যামল দাস, সদস্য সচিব অসীম মজুমদার

রমজান আলী, কোম্পানীগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে সাবেক প্রধানমন্ত্রী ব্যারিষ্টার মওদুদ আহমদ এর নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের মানিকপুরের বাস ভবনে নোয়াখালী জেলা পূজা উদযাপন ফ্রন্ট এর এক মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি, সম্মানিত ট্রাস্টি, হিন্দ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম মন্ত্রনালয় ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাবু সমীর কুমার বসু এ কমিটি ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও নোয়াখালী জেলা পূজা উদযাপন ফ্রন্ট এর ১নং যুগ্ম-আহবায়ক শ্যামল দাসকে আহবায়ক, সিরাজপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সমীর চন্দ্র চন্দকে যুগ্ম-আহবায়ক ও মাষ্টার অসীম মজুমদারকে সদস্য সচিব করে এ ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের সাবেক এম,পি ও বিএনপি নেত্রী হাসনা জসিম উদ্দিন মওদুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নোয়াখালী জেলা পূজা উদযাপন ফ্রন্ট এর সদস্য সচিব প্রিতম দাস,জেলা যুগ্ম-আহবায়ক এডভোকেট রতন চন্দ্র মজুমদার, বসুরহাট সরকারি এ,এইচ,সি উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মাষ্টার মিলন কান্তি মজুমদার, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন প্রমুখ। মতবিনিময় সভার সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা পূজা উদযাপন ফ্রন্ট এর আহবায়ক রনি চৌধুরী ইমন।সঞ্চালনায় ছিলেন নোয়াখালী জেলা পূজা উদযাপন ফ্রন্ট ১নং যুগ্ম-আহবায়ক শ্যামল দাস।

এসময় প্রধান বক্তা বাবু সমীর কুমার বসু ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন বলেন, আমাদের দল হলো মাটি ও মানুষের দল। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘু বলে কিছু নেই। হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান আমরা সবাই বাংলাদেশী। তারা উপস্থিত হিন্দু নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা সন্ত্রাসীদল আওয়ামীলীগ ত্যাগ করে জাতীয়তাবাদী শক্তির পতাকাতলে আসেন।

এসময় কোম্পানীগঞ্জ উপজেলার ৪০টি মন্দিরের সভাপতি, সম্পাদক ও ৫টি মহাশ্মশানের সভাপতি, সম্পাদকসহ সকল শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ