শিরোনাম :
কাইতলা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাফেজ মাওলানা ওমর ফরহাদ হোসেন ফরিদী নিরাপদ সড়ক চাই পাকুন্দিয়া কমিটির উদ্যোগে উজ্জীবন উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা অনুষ্ঠিত লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বেতন সমতাকরণ ও বিদ্যালয় মেরামতের অর্থ নিয়ে প্রশ্ন, সেনবাগে শিক্ষক সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ মাদকবিরোধী অভিযানে নোয়াখালীতে দুজনের জেল-জরিমানা পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার অনুষ্ঠিত গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে দাবী করে প্রতিবাদ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে বশত ঘরে হামলা, ভাংচুর, লুটপাট থানায় অভিযোগ

প্রতিনিধির নাম / ২৭৯ বার
আপডেট : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

কোম্পানীগঞ্জে বশত ঘরে হামলা, ভাংচুর, লুটপাট
থানায় অভিযোগ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি ঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বশতঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় গুরুতর আহত ২জনকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় ভুক্তভোগী অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বিরাহীমপুর এলাকার বাদী মোঃ মোস্তফার মালিকানাধীন আম গাছে আম পাড়ে একই বাড়ির বিবাদীপক্ষ নুর মোহাম্মদ রবিন, নুর আলমসহ সাঙ্গপাঙ্গরা। এসময় বাদীর ছেলে শাহাদাত হোসেন বাঁধা প্রদান করে। এক পর্যায়ে উভয় পক্ষ ঝগড়া বিবাদে লিপ্ত হয়। এঘটনার জের ধরে বাদী মোঃ মোস্তফা ও তার ছেলে শাহাদাত হোসেন বাড়িতে না থাকার সুযোগে বিবাদীগণ একত্রিত হইয়া লাঠি, লোহার রড, হকস্টিক ও দেশীয় অস্ত্র নিয়া রাত ৮টায় বাদী মোঃ মোস্তফার বশত ঘরে হামলা, ভাংচুর, লুটপাট চালায়। এসময় ঘরের বৈদ্যুতিক মিটার, আসবাবপত্র, টিন, ঘরের বেড়া ব্যাপক ভাংচুর করে ও কোপায়। এতে আনুমানিক ৩ লক্ষ ২০ হাজার টাকার ক্ষতি সাধন হয়। এসব অপকর্মে বাঁধা দিতে এলে বাদীর স্ত্রী সখিনা খাতুন (৫০) ও ছেলের স্ত্রী শারমিন আক্তার (১৯) কে এলোপাতাড়ি পিটাইয়া মাথাসহ শরীরের বিভিন্ন অংশে জখম করে এবং শ্লীলতাহানী করে। সখিনা ও পুত্রবধু শারমিন আক্তারের গলার চেইন ছিনিয়ে নিয়ে যায়। যার মূল্য ২ লক্ষ ৮৯ হাজার টাকা। গুরুতর আহত অবস্থায় সখিনা ও শারমিনকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এঘটনায় নুর মোহাম্মদ রবিন (২১), নুর আলম (৩৮), মোমেনা খাতুন (৫০) কে ও অজ্ঞাত আরও ২০/২৫জনকে আসামী করে শুক্রবার রাতেই কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দারে করে ভুক্তভোগী মোঃ মোস্তফা।
এব্যাপারে নুর মোহাম্মদ রবিনের ফোন নাম্বারে বার বার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

এব্যাপারে কোম্পানীগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা (এস.আই) নজরুল ইসলাম জানান, মোঃ মোস্তফা বাদী হয়ে ৩জনকে ও অজ্ঞাত ২০/২৫জনকে আসামী করে শুক্রবার রাতেই কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে। শনিবার সকালে ঘটনা তদন্তে ঘটনাস্থলে যাই। আমরা যাওয়ার আগেই তারা পালিয়ে যায়। সুষ্ঠুভাবে তদন্ত করে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ