শিরোনাম :
স্বামী স্ত্রীর দ্বন্দ্বে ঘর বাড়ি ছাড়া বাড়ির মালিক শাশুড়ী ভালোবেসে বিয়ে করে নাহিদা স্বামীর ভিটা থেকে লাশ হয়ে ফিরলেন বাবার বাড়ী নৈশপ্রহরী ও পিয়ন যখন কলেজের হর্তাকর্তা ! দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্তপ্রায়! আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নবীনগরে প্রবাসীদের উদ্যোগে’ ঈদ উপলক্ষে গরীব অসহায় এবং দুস্হ পরিবারের মাঝে মাংস বিতরণ। রতনপুর ইউনিয়ন পরিষদের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই -মোঃ ওবায়েদ উল্লাহ অবিদ নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে বীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

নবীনগর শ্যামগ্রাম ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

প্রতিনিধির নাম / ১৯৪ বার
আপডেট : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

নবীনগর শ্যামগ্রাম ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

আনিস মুন্সী
বিশেষ প্রতিনিধি
২৪/০৪/২০২৫ ইং বৃহস্পতিবার ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা শ্যামগ্রাম ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

গনসংযোগে উপজেলা নায়েবে আমির মাওলানা নুরুল আমিন উপস্হিত ছিলেন। তিনি বলেন ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে হলে আপনাদের সার্বিক সহোযোগিতার প্রয়োজন।আমরা আল্লাহর আইন চাই এবং সৎ লোকের শাসন চাই।আল্লাহর বিধান কে সংবিধান হিসেবে মানা হয় তবেই সমাজে ও রাষ্ট্রে শান্তি আসবে।এবং ধর্ম বর্ন নির্বিশেষে সকল শ্রেনিপেশার মানুষ নিরাপদে থাকবে,রাষ্ট্রের সম্পদ লুন্ঠন হবেনা,চাদাবাজি হবেনা,ঘুষ দুর্নীতি থাকবেনা অনাচার-ব্যবিচার থেকে মুক্ত থাকবে সমাজ ও জাতি।অনেক দল বিগত ৫৩ বছরে দেখেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীকে একবার সুযোগ দিয়ে আপনারা দেখতে পারেন।উক্ত জনসংযোগে আরোও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্যামগ্রাম ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি জনাব শরীফুল ইসলাম।সেক্রেটারি জনাব আশরাফুল আলম শাহীন। গরীবের বন্ধু ডাঃ মনির হোসাইন।মানবতার ফেরিওয়ালা ডাঃ ফেরদৌস আহমেদ, জনাব আল আমিন,জনাব মাওলানা আমজাদ হোসেন, জনাব ছিদ্দিকুর রহমান,জনাব ইসমাইল,জনাব মাওলানা ওয়ালীউল্লাহ,সাংবাদিক শাহাবুদ্দিন জনাব ওবায়দুল্লাহ, জনাব মাওলানা সাইফুল ইসলাম সহ আরো অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই গণসংযোগে এলাকায় জামায়াতের অনেক সাড়া পরেছে।সবাই পরিবর্তন চায় বিশেষ করে সনাতনধর্মালম্বীরাও ব্যাপক সমর্থন দিয়েছেন বলে বক্তারা জানিয়েছেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ