শিরোনাম :
দীর্ঘ ২৩ বছর যাবৎ সফলার সাথে অনুষ্ঠিত হচ্ছে জাফরপুর আব্দুল হান্নান ভূইয়া স্মৃতি বৃত্তি পরীক্ষা। নবীনগরের শাহপুরে বিএনপির বিশাল জনসভায় জনতার ঢল। নবীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নবীনগরে গণ অধিকার পরিষদের মহাসমাবেশে জনতার ঢল প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ হাসান আলী খান স্মরণ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্দোলনরত শিক্ষক নেতাদের শোকজ ও বদলি রাণীশংকৈলে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষক শিক্ষার মান উন্নয়নে আগ্রহী নরসিংদীর সাংবাদিকদের সাথে এনসিপির মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় নোয়াখালীতে সুদের টাকার জন্য ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-১
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৫১ অপরাহ্ন

নবীনগরে বহুপ্রতীক্ষিত শাহপুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা আগামী শনিবার অনুষ্ঠিত হবে

প্রতিনিধির নাম / ৩০৩ বার
আপডেট : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

38

🔴নবীনগরে বহুপ্রতীক্ষিত শাহপুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা আগামী শনিবার অনুষ্ঠিত হবে।
==================================

#বিশেষ_প্রতিনিধি_মো_আলাউদ্দিন_আকাশ।

“খেলা হউক মাদকমুক্ত সমাজ গড়ার হাতিয়ার, নতুন প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশের এবং সম্প্রীতির অলংকার! এই প্রতিপাদ্য স্লোগান করে ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে, ব্রাক্ষণবাড়িয়ার নবীনগরের রতনপুর ইউপির শাহপুর গ্রামের খেলার মাঠে, দীর্ঘ ০৮ মাস পর অনুষ্ঠিত হতে যাচ্ছে, বহুপ্রতীক্ষিত ও কাঙ্ক্ষিত
“শাহপুর লাখ টাকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে-২৫ইং
প্রাকৃতিক পরিবেশ অনুকুলে থাকলে আগামী ২৬শে এপ্রিল- শনিবার বিকাল তিনটায় শাহপুর খেলার মাঠে নানান আনুষ্ঠানিকতায় ফাইনাল ফুটবল টুর্নামেন্টের
শুভ-সূচনা হবে বলে জানিয়েছেন শাহপুর গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটি। বহুপ্রতীক্ষিত শাহপুর লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হবে কুমিল্লা বনাম ব্রাক্ষণবাড়িয়া দুই জেলার দুটি টীম। কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের শাহগোদা ফুটবল একাদশ বনাম ব্রাক্ষণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের দামলা/গুলপুকুরিয়া ফুটবল একাদশ হাড্ডাহাড্ডি লড়াইয়ে অংশ নিবে। উক্ত ফাইনাল ফুটবল খেলায় উভয়পক্ষেরই দেশ বিদেশের অনেক খ্যাতিমান ও তারকার ফুটবল খেলোয়াড়রা অংশগ্রহন করবেন। এদিকে শাহপুর লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শনিবারের ফাইনাল খেলায় নিজেদের বিজয় করার সকল প্রস্তুতি সম্পূর্ণ করে উচ্চাশিত মনে দামলা গুলপুকুরিয়া ফুটবল একাদশের টিম ম্যানেজার বিশিষ্ট সমাজসেবক হাজী মো. শাহজাহান মিয়া বলেন- শনিবারের খেলা শুধু দামলা গুলপুকুরিয়া গ্রামবাসীর নয় এই খেলা রতনপুর ইউনিয়ন তথা নবীনগর উপজেলা ও ব্রাক্ষণবাড়িয়া জেলার! তিনি আস্থা ও বিশ্বাসের সঙ্গে আরো বলেন- উপজেলার সবচেয়ে ছোট্ট গ্রাম দামলা গুলপুকুরিয়া আজ পুরো উপজেলার সম্মান বয়ে আনার আশাবাদ ব্যাক্ত করেন। কুমিল্লা/ব্রাক্ষণবাড়িয়া দুই জেলার বহুপ্রতীক্ষিত ফাইনালে আমরা দামলা/গুলপুকুরিয়া ফুটবল একাদশ ব্রাক্ষণবাড়িয়া জেলার পক্ষে বিজয়ের মুকুট মাথায় তুলবো ইনশাআল্লাহ ।

উল্লেখ্য যে, গত বছরের ৪ঠা জুলাই শাহপুর লাখ টাকার গোল্ড কাপ টুর্নামেন্টের সর্বশেষ সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছিলো, দেশের রাজনৈতিক পটপরিবর্তন ও প্রতিকূল পরিবেশের কারনে দীর্ঘ ০৮মাস পর আগমী ২৫শে এপ্রিল শনিবার বিকাল০৩টায় শাহপুর খেলার মাঠে মুখোমুখি হতে যাচ্ছে দামলা/গুলপুকুরিয়া ফুটবল একাদশ বনাম শাহগোদা ফুটবল একাদশ। শাহপুর লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সভাপতি আবু হানিফ মেম্বারের সভাপতিত্বে শাহপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ি মো. জাকির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে, শাহপুর যুব৷ সমাজের সার্বিক সহযোগিতায়ও রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা ভিপি মারুফ এর পৃষ্ঠপোষকতায়, ইসলামি এজেন্ট ব্যাংকিং শাহপুর বাজার শাখার স্পন্সরে প্রায় শতাধিক সেচ্ছাসেবীদের নিরবচ্ছিন্ন নিরাপত্তায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ও টানটান উত্তেজনায় অনুষ্ঠিত হবে,, শাহপুর লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শনিবারের ফাইনাল খেলায় সর্বস্তরের জনসাধারণের উপস্থিত কামনা করেছে আয়োজক কমিটি

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ