শিরোনাম :
টানটান উত্তেজনার ফাইনাল, দর্শকদের হৃদয় জিতে নিল দুই দলই দেবীগঞ্জে সাইবার সুরক্ষা আইনে মামলা কলেজ ছাত্র গ্রেফতার। ‎বাবা কোথায়?” ৩ বছরের শিশুর আর্তনাদ, খুনিদের গ্রেপ্তারের দাবিতে সিলেটে হাজারো মানুষের মানববন্ধন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত নোয়াখালীর ফরহাদ, আইসিইউতে ২ বোদায় নাবালিকা মেয়ের পাঁচ মাসের গর্ভের ভ্রুণ হত্যা করার চেষ্টা। সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। নোয়াখালীতে ডিবির অভিযানে ১৪০০ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার ৪ নোয়াখালীতে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ফুটপাত থেকে নতুন স্থায়ী বসত ভিটায় ফেরার স্বপ্ন পূরণ গোলাপির। স্বামী স্ত্রীর দ্বন্দ্বে ঘর বাড়ি ছাড়া বাড়ির মালিক শাশুড়ী
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

ফিলিস্তিনিদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে হরিপুরে গায়েবি জানাযা বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

প্রতিনিধির নাম / ২৩৫ বার
আপডেট : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

ফিলিস্তিনিদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে হরিপুরে গায়েবি জানাযা বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

জহরুল ইসলাম (জীবন) হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সর্বস্তরের জনগণ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

বুধবার (৯এপ্রিল) বিকাল সাড়ে তিনটায় উপজেলার শত শত মানুষ হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও ফিলিস্তিনের পতাকা নিয়ে যাদুরানী বাজারে অবস্থান করে।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, “গাজায় যে গণহত্যা চলছে, তা ইতিহাসে নজিরবিহীন। নারী-শিশুদের যেভাবে হত্যা করা হচ্ছে, তা মানবতাবিরোধী অপরাধ।” তারা অবিলম্বে এই বর্বরতা বন্ধের জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ দাবি করেন।

বাঁধন ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন প্রধান আলোচক মুফতি মঈনউদ্দিন, আতিক মাহমুদ, মাওলানা নুরুল ইসলাম, ফরিদ হাসান, জমির হোসেন, মেহেদী, আলহাজ্ব মোঃ আঃ সামাদ প্রমুখ।
সমাবেশে বক্তারা তাদের ৬ দফা দাবি তুলে ধরেন, ১.অনতিবিলম্বে মার্কিন মদদে গাজার চলমান গনহত্যার প্রতিবাদে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে হবে। এবং যুক্তরাষ্ট্রের হাইকমিশনারকে জবাব দিহির আওতায় আনতে হবে।
২. রাষ্ট্রীয় ভাবে বৈশ্বিক পরিমন্ডলে ফিলিস্তিনের পক্ষে জনমত গঠন ও কূটনৈতিক চাপ সৃষ্টি করতে হবে।
৩.দেশের সামর্থ অনুযায়ী মিয়ানমারের মতো গাজাবাসীর নিকট পর্যাপ্ত ত্রান সামগ্রী পাঠাতে হবে।
৪. ফিলিস্তিনে চলমান গণহত্যার অর্থের যোগানদাতা ইজরাঈল ও আমেরিকান সকল পন্য রাষ্ট্রীয়ভাবে বয়কট করতে হবে।
৫.ভারতে মুসলিম গণহত্যা বন্ধ করার ইস্যুতে বাংলাদেশ সরকারকে তাদের অবস্থান ক্লিয়ার করে ভারতের হাইকমিশনারকে জবাবদিহির আওতায় আনতে হবে।
৬.অনতি বিলম্বে ভারতে বিতর্কিত ওয়াকফ বিল শংশোধন করার জন্য বাংলাদেশ সরকারকে জোরদার ভুমিকা রাখতে হবে। নতুবা, মার্চ ফর ইন্ডিয়া কর্মসুচি ঘোষনা করা হবে।
সমাবেশ শেষে নিহত ফিলিস্তিনের জন্য গায়েবি জানাযা অনুষ্ঠিত হয়।
আয়োজন হরিপুর উপজেলার সর্বস্তরের তৌহিদী জনতা।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ