শিরোনাম :
নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে। নবীনগরের চতরংখোলা’য় জমকালো আয়োজনে মিনি বার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত। জাতির জনক — শ্যামল বর্মন শিমুল
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

মেধাবী ছাত্র মতিউরের দায়িত্ব নিলেন উপজেলা বিএনপির সাধাঃ সম্পাদক আবু তাহের

প্রতিনিধির নাম / ২০৪ বার
আপডেট : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

মেধাবী ছাত্র মতিউরের দায়িত্ব নিলেন উপজেলা বিএনপির সাধাঃ সম্পাদক আবু তাহের

জহরুল ইসলাম (জীবন) হরিপুর ( ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ফেসবুকে ভাইরাল হওয়া গরীব মেধাবী ছাত্রের দায়িত্ব নিলেন হরিপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হরিপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু তাহের।

কিছু দিন থেকে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে আলোচনায় আসেন হরিপুর উপজেলা ৬ নং ভাতুরিয়া ইউপির ঢাকদহ গোপালপুর গ্রামের মতিউর। ছোটবেলায় মা মারা যায়, বাবা ২য় বিয়ে করে খবর রাখে না মতিউরের। দাদি ভিক্ষা করে মতিউর কে পড়াশুনা করাচ্ছিলেন কিছু দিন আগে সেই দাদিও মারা যাই, শুরু হয় মতিউরের মানবেতর জীবনযাপন।
অন্যের বাড়ীতে কাজ করে পড়া লেখা খরচ ও নিজের চাহিদা যোগান দিতে হিমশিম হচ্ছে তার। ভেঙ্গে পড়ার মতো খড়ের একটি ঘরে জীবনযাপন করছে সে। সেই ভাঙ্গা ঘর থেকে চালিয়ে যাচ্ছে স্বপ্ন পুরনের যুদ্ধ। পড়া লেখা করে তার স্বপ্ন ডাক্তার হওয়ার। কিন্ত যার নুন আনতে পান্তা ফুরায় সে কি পারবে তার স্বপ্ন পুরন করতে।

মানবেতর জীবনযাপন মেধাবী ছাত্রের এমন একটি ঘটনা ফেসবুকে দেখে মানবতার হাত বাড়ীয়ে দেন হরিপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু তাহের।

রবিবার সকাল ১০ ঘটিকায় নগদ অর্থ নিয়ে হাজির হয় মতিউর এর সেই স্বপ্নের ভাঙ্গা বাড়ীতে নগদ অর্থ মতিউরে হাতে তুলে দিয়ে তার স্বপ্ন পুরনের সব দায়িত্ব নেই এই মানবতার নেতা।

আলহাজ্ব মোঃ আবু তাহের বলেন মতিউর এর স্বপ্ন পুরন করতে সব ধরনের সহযোগী করবেন। মতিউর ডাক্তার হয়ে হরিপুর উপজেলাবাসীর চিকিৎসা করবেন বলে আশা করে এই মানবিক নেতা।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ