শিরোনাম :
রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

সৈয়দ হারুন ফাউন্ডেশন মেধাবী শিক্ষার্থী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ২৩৪ বার
আপডেট : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

সৈয়দ হারুন ফাউন্ডেশন মেধাবী শিক্ষার্থী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

‎মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :

‎নোয়াখালীর সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন এর পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‎বুধবার (০২ এপ্রিল ) বিকেল ৪টায় নোয়াখালীর সেনবাগে ছিলোনিয়ায় অবস্থিত সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমীতে সৈয়দ হারুন ফাউন্ডেশন এর পক্ষ থেকে সেচ্ছাসেবীদের মাধ্যমে বিভিন্ন ওয়ার্ড থেকে নিরেপক্ষভাবে যাচাইকৃত ২৩ জন মেধাবী শিক্ষার্থী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের মাঝে ১লক্ষ ৫০হাজার টাকা শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান এবং সৈয়দ হারুন ফাউন্ডেশন ২ জন সেচ্ছাসেবী বিদায়ী সদস্যদের সম্মাননা ক্রেষ্ট, সার্টিফিকেট ও উপহার প্রদান করা হয়েছে।

‎উক্ত অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দ হারুন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, লায়ন সৈয়দ হারুন এমজেএফ।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমী’র সিইও মো: আবদুস ছাত্তার।

‎এসময় আরও উপস্থিত ছিলেন, ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় সভাপতি আবদুল মোতালেব দুলাল, সমাজ সেবক আবু ইউছুপ মজুমদার, দলিল লেখক মো: আলী হোসেন রতন, বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশীদ, সমাজসেবক নিজামুল হক চৌধুরী, সৈয়দ হারুন ফাউন্ডেশন এর আহ্বায়ক মোঃ জাবের ও সদস্য সচিব মোঃ কাউছার আহমেদ সহ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।

‎উক্ত অনুষ্ঠান বিদায়ী সদস্য সাখাওয়াত হোসেন পিয়াস ও আনিসুর রহমান রানা কে বিদায়ী সম্মাননা ক্রেষ্ট, সার্টিফিকেট ও উপহার প্রদান করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ