শিরোনাম :
রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

নবীনগরের সলিমগঞ্জ ইউপির বাড্ডা ও বাড়াইল দুই গ্রাম বাসীর মধ্যে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে হামলা ও অগ্নি সংযোগ

প্রতিনিধির নাম / ৩৫৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

🔴নবীনগরের সলিমগঞ্জ ইউপির বাড্ডা ও বাড়াইল দুই গ্রাম বাসীর মধ্যে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে হামলা ও অগ্নি সংযোগ
আলাউদ্দিন আকাশঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল ও বাড্ডা গ্রামবাসীর মধ্যে আজ (০৩/০৪/২০২৫) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে ৫ টায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে একটি ছোট ঘটনাকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি হয়।

এরপর উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের লোকজন একে অপরের বাড়ি-ঘরে হামলা ও ভাঙচুর করে, পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, কিছু বাড়ি-ঘরে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে খবর পেয়ে নবীনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

কিন্তু পুলিশের পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব না হওয়ায়, পরে সেনাবাহিনী মোতায়েন করা হয় সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।

বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে যে কোনো মুহূর্তে আবারও সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় টহল দিচ্ছে, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে একজনের অবস্থা আশঙ্কাজনক উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে।

এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ