শিরোনাম :
রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে —– ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম

প্রতিনিধির নাম / ৩১১ বার
আপডেট : বুধবার, ২ এপ্রিল, ২০২৫

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে
—– ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম

রমজান আলী, কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, আমরা কোন দল বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়, আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমরা অন্যায়ের বিরুদ্ধে, জুলুমবাজের বিরুদ্ধে, আমরা হত্যা, খুন রাহাজানির বিরুদ্ধে। নিজের ব্যক্তির স্বার্থে, ক্ষমতার উচ্চাঙ্খাকা প্রকাশ করার কারণে জুলাই স্পিড ব্যাহত হচ্ছে। আমরা আপনাদের প্রতি অনুরোধ করব, আপনারা যে রক্তের উপর দাঁড়িয়ে আছেন, যে রক্তের উপর আপনারা ক্ষমতায় চেয়ারে বসে আছেন, যে রক্তের উপরে আগামীতে ক্ষমতায় আসবেন, সেই জুলাইয়ের রক্তের সাথে বেঈমানী করবেন না। আমরা আশা করব বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে।

তিনি বুধবার বিকেলে নোয়াখালীর দক্ষিণ জেলা ছাত্রশিবিরের উদ্যোগে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত ঈদ প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নোয়াখালী দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ সাইফুর রসূল ফুয়াদের সভাপতিত্বে ও দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মেজবাউল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমীর ইসহাক খন্দকার, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির মাদ্রাসা সম্পাদক আলা উদ্দিন আবির, সহ-সভাপতি হাবিবুর রহমান আরমান, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াত ইসলামীর আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন, বসুরহাট পৌরসভা জামায়াতের ইসলামীর আমীর মাওলানা মোশাররফ হোসাইন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী মাওলানা মিজানুর রহমান প্রমুখ।

প্রধান অতিথি বক্তব্যে জাহিদুল ইসলাম প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে আরও বলেন, সংস্কার ছাড়া নির্বাচন দিতে পারবেন না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে হবে। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ