শিরোনাম :
রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে জামাতে টানা ৪০ দিন নামাজ আদায়, পুরস্কার পেল ৮৫ কিশোর-যুবক

প্রতিনিধির নাম / ২০৮ বার
আপডেট : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

কোম্পানীগঞ্জে জামাতে টানা ৪০ দিন নামাজ আদায়, পুরস্কার পেল ৮৫ কিশোর-যুবক

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি: কোম্পানীগঞ্জে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেয়েছে ৮৫ জন কিশোর ও যুবক। নামাজে উৎসাহ জোগাতে এ পুরস্কারের ব্যবস্থা করে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের নতুন বাজার শেখ বদর উদ্দিন পাটওয়ারী জামে মসজিদ পরিচালনা কমিটি।

শুক্রবার (২৮ মার্চ) জুমার নামাজের পর ৮৫ কিশোরের মাঝে পুরস্কার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়। নামাজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ৮৫ জন। তাদের মধ্যে এ গ্রুপে ৩৩ জন কে ৩ হাজার, বি গ্রুপে ৯জনকে ২ হাজার, সি গ্রুপে ৩ জনকে ১ হাজার এবং ডি গ্রুপে ৪৬ জনকে ৫শত টাকা করে প্রদান করা হয়।

আমেরিকা প্রবাসী সবুজ বলেন, এ প্রতিযোগিতা অংশ নেওয়ার জন্য ৮৫ অত্র মহল্লার কিশোর ও যুবক নাম লেখায়। পুরস্কারের জন্য ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায়ের শর্ত দেওয়া হয়। এতে সফল হয়ে মোট ৩৩ জন কিশোর ও যুবক পুরস্কার পান। বাকীদের সান্তনা পুরস্কার দেওয়া হয়।

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আহম্মেদ করীম বলেন, এমন উদ্যোগ আমাদের সমাজকে সুন্দর করবে। এতে শিশুরা নামাজের প্রতি আগ্রহী হবে। তাদের দেখে অন্যরাও নামাজে আসবে। তিনি আরও বলেন, আমাদের এই কার্যক্রমকে সফল করতে আর্থিকভাবে সহযোগিতা করেছেন এলাকার প্রবাসী ভাইয়েরা

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অত্র মসজিদের খতিব ইকবাল হুসাইন জিহাদীর সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, আমেরিকা প্রবাসী ও অত্র মসজিদের সাবেক সভাপতি আবদুর রহিম সবুজ। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, অত্র মসজিদের পেশ ইমাম মুফতি ইব্রাহিম খলিল, অত্র মসজিদের উপদেষ্টা জসীম উদ্দিন, নতুন বাজার ইসলামীয়া মডেল দাখিল মাদ্রাসার সভাপতি ইঞ্জিয়ার মানিক, এলাকার মুসল্লিবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ