শিরোনাম :
রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে ছাত্রদলের সভাপতি রাকিব ও সম্পাদক নাছিরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

প্রতিনিধির নাম / ২৯২ বার
আপডেট : বুধবার, ২৬ মার্চ, ২০২৫

কোম্পানীগঞ্জে ছাত্রদলের সভাপতি রাকিব ও সম্পাদক নাছিরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কোম্পানীগঞ্জ উপজেলার সরকারি মুজিব কলেজ ছাত্রদলের নতুন কমিটি আনন্দ মিছিল করে উপজেলা সদর বসুরহাট বাজারে।

মঙ্গলবার বাদ যোহর কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহŸায়ক হোসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে আনন্দ মিছিলটি বসুরহাট সরকারি এ.এইচ.সি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে পুরো বসুরহাট বাজার প্রদক্ষিণ শেষে বসুরহাট জিরো পয়েন্টে মুগ্ধ চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সরকারি মুজিব কলেজ ছাত্রদলের নব-নির্বাচিত সভাপতি জহিরুল ইসলাম সাইমুনের সভাপতিত্বে ও নব-নির্বাচিত সাধারণ সম্পাদক অরূপ মজুমদারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক হোসেন মোহাম্মদ এরশাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সাইফুল, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহŸায়ক আবদুল্লাহ আল নুর, বসুরহাট পৌরসভা ছাত্রদলের সাবেক যুগ্ম আহŸায়ক দেলোয়ার হোসেন ইমন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এরশাদ বলেন, আমাদের কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পতনের বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। কোম্পানীগঞ্জ সরকারি মুজিব কলেজের নব-নির্বাচিত কমিটি কেন্দ্র থেকে মঞ্জুরুল রিয়াদ, এমরান ও রাজেশ দা এসে যাচাই বাছাই করে ইন্টারভিউ মাধ্যমে কমিটি ঘোষণা করেছে। এতে নাছির ভাইয়ের কোন হাত নেই। কোম্পানীগঞ্জে যারা নাছির ভাইয়ের বিরুদ্ধে বিষোদগার করছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ