শিরোনাম :
কাইতলা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাফেজ মাওলানা ওমর ফরহাদ হোসেন ফরিদী নিরাপদ সড়ক চাই পাকুন্দিয়া কমিটির উদ্যোগে উজ্জীবন উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা অনুষ্ঠিত লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বেতন সমতাকরণ ও বিদ্যালয় মেরামতের অর্থ নিয়ে প্রশ্ন, সেনবাগে শিক্ষক সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ মাদকবিরোধী অভিযানে নোয়াখালীতে দুজনের জেল-জরিমানা পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার অনুষ্ঠিত গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে দাবী করে প্রতিবাদ
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

তীব্র বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে আজ

প্রতিনিধির নাম / ৩৪৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

তীব্র বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে আজ

চৈত্রের শুরু থেকেই ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রার পারদ। ইতোমধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৩৬ ডিগ্রিতে। সর্বত্রই যখন গরমে হাঁসফাঁস জনজীবন, তখন দুপুরের মধ্যেই দেশের কয়েকটি জেলায় তীব্র বজ্রপাতসহ ঝরতে পারে স্বস্তির বৃষ্টি।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৭টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেয়া এক পোস্টে এমন আশঙ্কার কথা জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।
পোস্টে এই আবহাওয়াবিদ লিখেছেন, বৃহস্পতিবার সকাল ৭টার পর থেকে দুপুর ১২টার মধ্যে রাজশাহী বিভাগের সব জেলা এবং খুলনা বিভাগের উত্তর দিকের জেলাগুলো ছাড়াও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপর দিয়ে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা হচ্ছে।
এই সময়ের মধ্যে সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার কোনো কোনো উপজেলার উপরেও তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ
১২ জেলায় দাপটে তাপপ্রবাহ, ৩ দিন ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস টানা ২ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে কালবৈশাখী ও শিলাবৃষ্টির শঙ্কা, নতুন তথ্য দিলেন আবহাওয়াবিদ পলাশ

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ