শিরোনাম :
রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে ইফতার মাহফিল ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

প্রতিনিধির নাম / ১৮৫ বার
আপডেট : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

কোম্পানীগঞ্জে ইফতার মাহফিল ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার বিকেলে বিজয় নগর হোছাইনিয়া মাদ্রাসা প্রাঙ্গনে এ ইফতার মাহফিল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে চরকাঁকড়া ইউনিয়ন জামায়াতের সহ-সেক্রেটারী মিজানুর রহমানের সঞ্চালনায় ও মফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য গোলাম ফয়সাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরকাঁকড়া ইউনিয়ন জামায়াতের আমির মাষ্টার বেলায়েত হোসেন, বাংলাদেশ জামায়াত ইসলামী কোম্পানীগঞ্জ উপজেলা যুব বিভাগের সেক্রেটারী মাওলানা আবদুল্লাহ আল-মামুন, ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারী ইউনুছ নবী জিয়া, চরকাঁকড়া একাডেমী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম লিটন, ৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ হোসেন, সেক্রেটারী জাহাঙ্গীর আলম, ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ উল্যাহ, আমেরিকা প্রবাসী আবদুর রহিম সবুজ, ২নং ওয়ার্ড জামায়াতের সাবেক সেক্রেটারী সবুজ প্রমুখ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ