শিরোনাম :
রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

ও.পি.এ-এর উদ্যোগে নারায়ণগঞ্জে ইফতার বিতরণ: অসহায়দের মুখে হাসি

প্রতিনিধির নাম / ১৮৩ বার
আপডেট : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

ও.পি.এ-এর উদ্যোগে নারায়ণগঞ্জে ইফতার বিতরণ: অসহায়দের মুখে হাসি

হাসান আহমেদ প্রান্ত, নারায়ণগঞ্জ

পবিত্র রমজান মাস হলো দান-খয়রাত ও মানবিকতার প্রতীক। এ মাসে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা থেকেই অর্গানাইজেশন অফ পিস অ্যাসোসিয়েটরস (ও.পি.এ) উদ্যোগ নিয়েছে ইফতার বিতরণের।

আজ ১৮ মার্চ সোমবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পুল ও চিটাগাং রোডসহ বিভিন্ন স্থানে শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

ও.পি.এ দীর্ঘদিন ধরে সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এই ইফতার বিতরণ কার্যক্রমের মাধ্যমে তারা রমজানের পবিত্রতা ও সৌন্দর্যকে ছড়িয়ে দিতে চেয়েছে। সংগঠনের সদস্যরা জানান, প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই তারা এ উদ্যোগ নিয়েছেন।

সংগঠনের স্বেচ্ছাসেবকরা স্বতঃস্ফূর্তভাবে ইফতার বিতরণে অংশ নেন। পথচারী, রিকশাচালক, শ্রমিক ও নিম্নআয়ের মানুষদের হাতে ইফতার পৌঁছে দেওয়ার সময় তাদের চোখেমুখে ছিল আনন্দের ঝলক। অনেকে ইফতার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের এ মহতী উদ্যোগকে স্বাগত জানান।

সংগঠনটির প্রচার সম্পাদক হাসান আহমেদ প্রান্ত বলেন, আমরা চাই, কেউ যেন অভুক্ত না থাকে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম চালিয়ে যেতে চাই।

স্থানীয় বাসিন্দারাও ওলামায়ে কেরাম ও.পি.এ-এর উদ্যোগের প্রশংসা করেন এবং এ ধরনের মানবিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার আহ্বান জানান। পবিত্র রমজানের এই কল্যাণময় সময়ে ও.পি.এ-এর এমন উদ্যোগ সমাজের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ