শিরোনাম :
রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

মা বোনের উপর অতর্কিত হামলার বিচার চেয়ে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম / ১৯৫ বার
আপডেট : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
Oplus_131072

মা বোনের উপর অতর্কিত হামলার বিচার চেয়ে সংবাদ সম্মেলন
মোঃ খলিলুর রহমান খলিলঃ নবীনগর পৌর সদরের উত্তর পাড়ায় নিজ বাড়ীতে মা বোন সহ আহত পরিবারের সদস্যদের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেন মাহবুবুর রহমান নামে ভুক্তভোগী এক নাগরিক। আজ ১৫ মার্চ শনিবার বিকাল তিনটায় সংবাদ সম্মেলনে মাহাবুব কান্না জড়িত কন্ঠে বলেন দীর্ঘদিন ধরে আমার বাড়ী ও পার্শ্ববর্তী সুরুজ মিঞার বাড়ীর সীমানা নিয়ে বিরোধ চলছে।সাম্প্রতিক সময়ে সুরুজ মিঞা তার বাড়ীতে সরকারি নিয়মনীতি তুয়াক্কা না করে বহুতল ভবনের নির্মাণ কাজ শুরু করেন।এই বিষয়ে মাহাবুব বলেন আমি গত ০৩/০৩/২৫ ইং তারিখে প্রতিকার চেয়ে নবীনগর থানায় একটি অভিযোগ দাখিল করি।অভিযোগের পরিপ্রেক্ষিতে নবীনগর থানার এস আই রফিক ১৪ই মার্চ শুক্রবার আমাদের জায়গায় এসে সকাল এগারোটায় এসে উভয় পক্ষকে ঢেকে ফয়সালা দেওয়ার কথা ছিল।তিনি আসার আগেই সুরুজ মিঞার লোকজন আমার মা বোন ও ভাই সহ আমার উপর অতর্কিত হামলা করেন।সুরুজ মিয়া,নূরুে আলম, রাশেদ সহ ভাড়াটিয়া সন্ত্রাসীরা আমাদের উপর অতর্কিত হামলা করেন। হামলায় আমার বৃদ্ধ মা বয়স ৮০, আমার স্ত্রী, আমার দুই বোন দুই ভাই সহ আটজন গুরুতর আহত হয়।আমাদেরকে পাড়াপ্রতিবেশিরা উদ্ধার করে সরকারি হসপিটালে নিয়ে যায়।আমি সন্ত্রাসী সরুজ মিয়া সহ নয় জনকে বিবাদী করে নবীনগর থানায় মামলা করি।মামলার পরিপ্রেক্ষিতে নবীনগর থানার পুলিশ আসামি শাহ আলম (৩৫) পিতা সুরুজমিয়াকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছেন, বাকি আসীমরা বাড়ীতে অবস্থান করে বিরোধপূর্ণ জায়গায় পূনরায় কাজ চলমান রেখেছেন আমি এখন আমার প্রাণভয়ে রয়েছি।আমি আমার উপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি ও প্রশাসনের মাধ্যমে সঠিক বিচার প্রত্যাশা করছি।
এসময় হামলায় আহত জোস্না বোগম(৭০),মাথায় আঘাত প্রাপ্ত সেলাইসহ জখম নিয়ে উপস্থিত ছিলেন খালেদা বেগম,আশা বেগম,কানিজ ফাতেমা।হাতভাঙা নিয়ে উপস্থিত হোন জহিরুল হক,মাথায় সেলাই নিয়ে উপস্থিত হোন জসীম উদ্দীন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ