শিরোনাম :
কাইতলা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাফেজ মাওলানা ওমর ফরহাদ হোসেন ফরিদী নিরাপদ সড়ক চাই পাকুন্দিয়া কমিটির উদ্যোগে উজ্জীবন উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা অনুষ্ঠিত লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বেতন সমতাকরণ ও বিদ্যালয় মেরামতের অর্থ নিয়ে প্রশ্ন, সেনবাগে শিক্ষক সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ মাদকবিরোধী অভিযানে নোয়াখালীতে দুজনের জেল-জরিমানা পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার অনুষ্ঠিত গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে দাবী করে প্রতিবাদ
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধির নাম / ২৫৭ বার
আপডেট : রবিবার, ২ মার্চ, ২০২৫

কোম্পানীগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা,
প্রতিবাদে মানববন্ধন

রমজান আলী, কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। প্রতিবাদে উপজেলা সদর বসুরহাট বাজারে মানববন্ধন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ৭ বছরের শিশু মুছাপুর ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসায় যাওয়ার পথে কিশোর গাং এর নেতা শাহরুফ (১৮) আবু মিয়াজি বাড়ির দক্ষিণে শিশুটিকে একা পেয়ে রাস্তার পাশে ঝোপে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় দিনমজুর স্থানীয় যুবক রাকিব কাজে যাওয়ার সময় ঝোপের মধ্যে শিশুটির চিৎকার শুনতে পায়। রাকিব এগিয়ে এলে ধর্ষক শাহরুফ পালিয়ে যায়। মুছাপুর ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার শিক্ষক মাহমুদুল হাসান জানান, শিশুটি আমাদের মাদ্রাসায় তৃতীয় শ্রেণীতে পড়ে।

শাহরুফ মুছপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নুর নবীর ছেলে। সে এলাকায় বখাটে হিসেবে পরিচিত। শিশুটির বাড়িও একই এলাকায়।

মুছাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মুহিত বলেন, এঘটনায় সামাজিকভাবে ২০হাজার টাকার বিনিময়ে দফা রফা করার চেষ্টা করা হয়েছে। ভুক্তভোগীর মা রাজি না হওয়াতে আমরা মামলা করার সিদ্ধান্ত নিই।

ধর্ষণের চেষ্টা ঘটনার প্রতিবাদে এবং ধর্ষক শাহরুফকে অতিদ্রুত গ্রেফতার করে শাস্তির দাবীতে রোববার সকালে কোম্পানীগঞ্জ উপজেলা সদর বসুরহাট বাজারের জিরো পয়েন্টের মুগ্ধ চত্বরে ইউনাইটেড স্টুডেন্টস্ অফ কোম্পানীগঞ্জ এর ব্যানারে মানববন্ধন করে।

এব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মোঃ ফৌজুল আজিম জানান, ধর্ষণের চেষ্টার ঘটনায় আজ রবিবার ভোরে মামলা দায়ের করা হয়েছে। আসামী শাহরুফকে অতিদ্রুত গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ